ঝোলের মধ্যে মেশান চাল বাটা, পূর্ববঙ্গে এভাবে রাঁধে ইলিশ, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাজারে ছোট বড় ইলিশ উঠছে এই সময়। বাইরে ঝমঝম বৃষ্টি আর পাতে ইলিশের পেটি, আর কি চাই ভোজনরসিকদের। ইলিশকে (Recipe) এপারের আর ওপারের বাঙালিদের মধ্যে যোগসূত্রও বলা যায়। তবে দুই দেশের রান্নার স্বাদে কিন্তু অনেকটাই পার্থক্য আছে।

পূর্ববঙ্গীয় ইলিশের অন্যরকম রেসিপি (Recipe)

পূর্ববঙ্গের এমন অনেক রান্না আছে যা এপার বাংলাতেও খুবই জনপ্রিয়। এমনই একটি রান্না হল ইলিশ পিটুলি। পূর্ববঙ্গে পিটুলি হল চালের গুঁড়ো। গোবিন্দভোগ চাল বাটা ব্যবহৃত হয় এই রান্নায়। খুবই কম উপকরণে সহজে তৈরি হয়ে যায় এই সুস্বাদু পদ। দেখে নিন রেসিপি-

Bangladeshi ilish pituli recipe

বড় ইলিশের টুকরো- ৪-৫ টি

কাঁচালঙ্কা- ৫-৬ টি

কালোজিরে- আধ চা চামচ

গোবিন্দভোগ চাল বাটা- ৩-৪ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

আরও পড়ুন : সময়ের মধ্যে করেননি ডিজিটাল সেলফ এনুমারেশন, ডেডলাইন মিস করলে কী হবে পরিণতি?

ইলিশ পিটুলি প্রণালী: অন্তত ১ ঘন্টা নুন হলুদ মাখিয়ে রেখে দিন ইলিশ মাছের (Recipe) টুকরোগুলিতে। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে ফোরন দিন কালোজিরে আর চেরা কাঁচালঙ্কা। এবার মাছ দিয়ে এপিঠ ওপিঠ করে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিন জল।

আরও পড়ুন : জনগণনার কর্মীদের দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও? জেনে নিয়ে সতর্ক থাকুন

এবার আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিহি করে বেটে নিন। ঝোল ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে দিন চাল বাটা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। ঝোল কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।