আসল ভেবে ‘নকল’ দারচিনি খাচ্ছেন না তো? অজান্তেই বড় ক্ষতি হচ্ছে শরীরে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফোরন থেকে লাস্ট টাচ- দারচিনি রোজকার রান্নার অবিচ্ছেদ্য অংশ। নিরামিষ পদ হোক বা মাছ মাংস, দারচিনি (Cinnamon) রান্নার স্বাদ বাড়ায়। কিন্তু রান্নায় যে দারচিনি দিচ্ছেন তা আদৌ খাঁটি তো? বাজারে কিন্তু ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে ‘নকল’ দারচিনিতে। আসল দারচিনির বদলে ‘ক্যাসিয়া’ নামে এক গাছের ছাল।

আসল ও নকল দারচিনির (Cinnamon) পার্থক্য

দেখতে অবিকল দারচিনির মতোই, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে অত্যন্ত ক্ষতিকর এই ক্যাসিয়া। তথ্য অনুযায়ী, ক্যাসিয়াতে ‘কুমারিন’ নামের উপাদান অনেক বেশি পরিমাণে থাকে। এক ক্যাসিয়া রোজ রান্নায় পড়লে স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে ক্যাসিয়া। আসল দারচিনিতে কুমারিনের পরিমাণ কম থাকায় শরীর সুস্থ থাকে।

How to identify real or fake cinnamon

কীভাবে করবেন ফারাক: আসল ও নকল দারচিনির মধ্যে তফাৎ করাও অবশ্য খুব একটা কঠিন নয়। আসল দারচিনির ছাল হয় পাতলা। ক্যাসিয়ার ছাল হয় মোটা, শক্ত এবং খসখসে। আসল দারচিনি অনেক হালকা হয়। হাত দিয়ে সহজেই ভেঙে ফেলা যায়। কিন্তু নকল দারচিনি ভাঙতে বেশ কষ্ট হয়।

আরও পড়ুন : পোনাও নয় ফেলনা, বর্ষার বিকেলে বানান মুচমুচে মাছের চপ, রইল রেসিপি

আসল দারচিনি মিষ্টি: আসল দারচিনির (Cinnamon) স্বাদ হয় হালকা মিষ্টি, গন্ধও হয় বেশ সুন্দর। নকল দারচিনির গন্ধ হয় কড়া, ঝাঁঝালো। নকল দারচিনি কেনা এড়াতে বাজার থেকে প্যাকেটজাত গুঁড়ো মশলা না কেনাই ভালো। কারণ তার মধ্যে ভেজাল মেশানো আছে কিনা তা বোঝা যায় না। বাড়িতেই বানিয়ে নিন গুঁড়ো গরম মশলা।

আরও পড়ুন : আর ছাড়বে না হাওড়া থেকে, একাধিক দূরপাল্লা ট্রেনের টার্মিনাল বদল রেলের

মশলা ঠিক রাখতে এয়ার টাইট কৌটোয় রাখুন। স্যাঁতসেঁতে জায়গায় মশলার কৌটো রাখা উচিত নয়। এতে মশলার গুণমান নষ্ট হয়ে যায়।