বাংলাহান্ট ডেস্ক : ডাল ভাতের সঙ্গে বা সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসেবে, আলুভাজার (Cooking Tips) জবাব নেই। আলুভাজার জনপ্রিয়তা এতটাই যে দাম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতেও পিছপা হন না অনেকে। কিন্তু বাড়িতে আলু ভাজলে তা কয়েক মিনিটেই নেতিয়ে যায়। দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে কীভাবে?
আলুভাজা (Cooking Tips) মুচমুচে হবে কীভাবে
মূলত আলুর অতিরিক্ত স্টার্চ ও আর্দ্রতার জন্যই আলুভাজা মুচমুচে থাকে না। এর জন্য আলু কেটে প্রথমে বরফ ঠাণ্ডা জলে ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখতে হয়। এতে অতিরিক্ত স্টার্চ ধুয়ে যায়। জল থেকে তুলে একটি টিস্যু পেপারে আলুর টুকরোগুলি রেখে বাড়তি জল শুকিয়ে ফেলতে হবে।

কখন দেবেন নুন: তেলে দেওয়ার আগে আলুর উপরে সামান্য কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ছড়িয়ে দিন। এতে হবে মুচমুচে। আগেভাগে নুনও দেওয়া যাবে না। নুন দিলেই আলু (Cooking Tips) থেকে জল বেরিয়ে ভাজা নরম করে দেবে। তাই ভাজা হয়ে এলে তখন ছড়িয়ে দিন নুন।
আরও পড়ুন : আর ছাড়বে না হাওড়া থেকে, একাধিক দূরপাল্লা ট্রেনের টার্মিনাল বদল রেলের
ভাজুন চড়া আঁচে : আলু ভাজতে হবে বেশি আঁচে। ঢিমে আঁচে ভাজলে আলুতে তেল বেশি টানে। নরমও হয়ে যায়। তাই আলু ভাজতে হবে চড়া আঁচে। এতে আলুভাজা হবে মুচমুচে।
আরও পড়ুন : নাগপঞ্চমীতে ধুন্ধুমার, শাহরুখের মন্নতে উদ্ধার ৮ ফুট লম্বা সাপ! আরেকটি লুকালো কোথায়?
এই কয়েকটি টিপস মাথায় রাখলেই বিয়ে বাড়ির মতো হবে আলুভাজা। সঠিক নুন দেওয়া মুচমুচে আলুভাজা করতে গেলে এই বিষয়গুলি খেয়াল রাখলেই হবে।













