বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল রেল (Indian Railways)। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের উপর ভরসা করে থাকেন। পাশাপাশি তৎকালে টিকিট কাটার জন্য মানুষ অনলাইনে অপরাধ আর বেশি ভরসা করেন। যার ফলে গত বছর রেল ওয়ান নামক একটি ফোন অ্যাপ চালু করা হয়েছিল। যেখানে ট্রেনে যাতায়াতকারীদের জন্য এটি বেশ কাজের একটি অ্যাপ হয়ে ওঠে। তবে আজকের প্রতিবেদনে রইল রেল ওয়ান অ্যাপ অথবা আইআরসিটিসি রেল কানেকশন অ্যাপের মধ্যে কোনটিতে তৎকালের তাড়াতাড়ি টিকিট কাটা যায় সে বিষয়ে বিস্তারিত তথ্য।
তৎকাল টিকিট কাটতে কোন অ্যাপ রাখবেন? জানুন (Indian Railways)
সবার প্রথমে জেনে নিন এই দুটি অ্যাপ এর বিশেষত্ব। অর্থাৎ এতে আপনি কোন কোন সুবিধা পাবেন সে বিষয়ে আগের থেকে জেনে নেওয়া প্রয়োজন। রেল ওয়ান অ্যান্ড্রয়েড ও আইওএস দুটো প্লাটফর্ম এর জন্য। অর্থাৎ এই দুই ধরনের ফোন ব্যবহারকারী মানুষেরা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন (Indian Railways)।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে ফের দুর্যোগ! তিন জেলায় লাল সতর্কতা, আগামীকালের আবহাওয়া
পাশাপাশি, রেন ওয়ান অ্যাপ খোলার পর আপনাকে সেটি লগইন করতে হয়। আর যদি আগের থেকে আপনার ফোনে আইআরসিটিসি’র কোন একাউন্ট না থাকে তাহলে অ্যাপেই রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। লগইন করার পর আপনি রিজার্ভ টিকিট, আনরির্জাভ টিকিট ও প্লাটফর্ম টিকিট বুক করতে পারবেন।
অন্যদিকে, আইআরসিটিসি অ্যাপে এত বেশি অপশন পাওয়া যায় না। অর্থাৎ ফিচারের দিক থেকে পুরনো আইআরসিটিসি অ্যাপের তুলনায় রেল ওয়ান অনেকটাই এগিয়ে। তাই চাইলে ফোন থেকে পুরনো আইআরসিটিসি অ্যাপ সরিয়ে দিলেও রেলওয়ান -এর মাধ্যমে টিকিট বুকিংয়ের মতো কাজ করতে পারবেন।
তৎকাল টিকিটের ক্ষেত্রে কোন অ্যাপ আপনার জন্য ভালো। RailOne-এর সুবিধা এবং ইন্টারফেস এটিকে ব্যবহারকারীদের কাছে প্রথম পছন্দ করে তুলতে পারে। এতে সহজেই মাস্টার লিস্ট যোগ করে রাখতে পারবেন (Indian Railways)।













