বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর দুটো মাস। এই সময় মানুষ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। পাশাপাশি এই সময় উত্তরবঙ্গে থাকে চোখে পড়ার মতন ভীড়। তবে আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত এই তিনটি জায়গা থেকে। যেখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন উপভোগ করতে পারবেন। অপরদিকে পারবেন প্রিয়জনের সঙ্গে বেশ অনেকটা সময় কাটাতে (Travel)।
পুজোয় ভিড় নয়, কাঞ্চনজঙ্ঘার কোলে কাটান ছুটি (Travel)
শিলিগুড়ি অথবা দার্জিলিংয়ের ভিড়ভাট্টা নয়, আপনি বরং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গেলে অবশ্যই যেতে পারেন, উত্তরবঙ্গের এই স্বল্প পরিচিত গ্রাম গুলিতে। যেখানে গেলে আপনি প্রাণ ভরে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। অপরদিকে ভুলে যাবেন শহরের কোলাহল। জানুন সেই জায়গা গুলোর বিষয়ে বিস্তারিত (Travel)।

আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট কত?
তোদে-তাংতায়: কালিম্পং জেলার জলঢাকা ও বিন্দু উপত্যকার ওপরে ভারত ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত তোদে এবং তাংতা। এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন বিস্তীর্ণ এলাচ বাগান। পাশাপাশি দেখতে পাবেন ছোট-বড় ঝরনা ও নেওড়া ভ্যালি। পাশাপাশি চাইলে পড়ে এখানে আপনি ট্র্যাকিং ও করতে পারবেন। তাই যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা। পাশাপাশি যেহেতু এই জায়গাটা স্বল্প পরিচিত তাই এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
লুংচু: কোলাখাম থেকে একটু নিচে নামলেই পেয়ে যাবেন এই স্বল্প পরিচিত জায়গাটি। পাশাপাশি দূর থেকে দেখলে এটিকে মনে হবে যেন পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে কোনো ছোট্ট এক আস্তানা। এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। একই সঙ্গে ভুলে যাবেন শহরের কোলাহল। তাছাড়া এখানে হোমস্টের সংখ্যা কম। আর পর্যটকদের ভিড় আপনার চোখে পড়বে না। তবে এখানে হোমস্টেড থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ (Travel)।
বাদামতাম: শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে যেতে পারেন বাদামতাম। দার্জিলিং থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। এখানে আসলে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন এবং আপনার প্রিয় জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। পাশাপাশি এখানে আসলে আপনি দেখতে পাবেন বিস্তৃত চা বাগান।













