বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে এসবিআই ব্যাঙ্কে। সম্প্রতি এমনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে (Job Recruitment)। কিভাবে এই চাকরির পরীক্ষায় আবেদন করবেন, শেষ কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেনে নিন সেই বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য।
SBI-তে ৭০০০+ নিয়োগ এই মাসেই শেষ আবেদন (Job Requirement)
প্রোবেশন: নিয়োগের পর প্রথম ছ’মাস কর্মীদের ‘প্রোবেশন’-এ রাখা হবে। বেতনকাঠামো হবে মাসে ২৪,০৫০-৬৪,৪৮০ টাকা। মেট্রো শহরগুলিতে মাসিক বেতনের পরিমাণ হবে ৪৬,০০০ টাকা (Job Requirement)।

আরও পড়ুন: পাহাড় আর সামনে কাঞ্চনজঙ্ঘা! পুজোর ছুটিতে ভিড় ছেড়ে উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায় কাটান কয়েকটা দিন
মোট শূন্যপদের সংখ্যা: ব্যাঙ্কে মোট ৭ হাজার ৬৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিতদের জন্য বরাদ্দ রাখা হবে কিছু আসন।
কোন কোন রাজ্যে হতে পারে পোস্টিং?
নিযুক্তদের পোস্টিং হতে পারে পশ্চিমবঙ্গে। রাজ্যে মোট ৫৫৫টি শূন্যপদে নিয়োগ হবে। এ ছাড়াও গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, লাদাখ, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পন্ডিচেরি, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর, তেলঙ্গনা, রাজস্থান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, উত্তরাখন্ড, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং কেরালাও নিযুক্তদের কর্মস্থল হতে পারে (Job Requirement)।













