পিঙ্ক কার্ডের আবেদন করেননি? কোন কোন নথি থাকা বাধ্যতামূলক, জেনে নিন

Published on:

Published on:

Free Bus Service to apply for a pink card it is essential to have these documents
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতই জুন মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন পশ্চিমবঙ্গের মহিলারা ( Free Bus Service)। তবে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করবেন মহিলারা। ১ অগাস্ট থেকেই পিঙ্ক কার্ড চালু হয়ে গিয়েছে। তবে এখনও যদি আপনি এই কার্ড তৈরি করে না থাকেন, তাহলে জেনে নিন এই কার্ড তৈরি করতে কী কী নথি প্রয়োজন আর কীভাবেই তৈরি করবেন।

পিঙ্ক কার্ডের আবেদন করবেন এই নথিগুলি থাকা জরুরি (Free Bus Service)

রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হয়েছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Free Bus) । তবে এবার থেকে ফ্রি’তে যাতায়াত করতে গেলে আপনার সাথে রাখতে হবে পিঙ্ক কার্ড। আজকের প্রতিবেদনা রইল কিভাবে আপনি অনলাইন অফলাইন দুইভাবে বানাতে পারবেন এটি সে বিষয়ে তথ্য।

Free Bus Service to apply for a pink card it is essential to have these documents

আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন? SBI-তে ৭ হাজারের বেশি পদে নিয়োগ, এই মাসেই শেষ আবেদন

কিভাবে অফলাইনে বানাবেন পিঙ্ক কার্ড:

অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। ফ্রি-তে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং ভোটার কার্ডে থাকা মহিলারাই এই সুবিধা পাবেন। তাছাড়া এস আই আর লিস্টে থাকা নাম মহিলারা পিন কার্ডের সুবিধা পাবেন।

কিভাবে অনলাইনে বানাবেন পিংক কার্ড:

এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://wb.gov.in/-তে গিয়ে পিঙ্ক কার্ড অপশন পাবেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে জমা দিন। তাহলেই পিঙ্ক কার্ড পাবেন। এছাড়াও অফলাইনের ক্ষেত্রে শহর এলাকায় মিউনিসিপিল্যাটি বা কর্পোরেশনে যেতে হবে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেতে হবে বিডিও বা এসডিও অফিসে। সেখান থেকে ফর্ম নিয়ে ফিলাপ করে জমা দিতে হবে। তারপরেই আপনার কাজ হয়ে যাবে।

কোন কোন নথি লাগবে: আবেদনের জন্য প্রয়োজন হবে
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র
প্যান কার্ড
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
আয়ুষ্মান ভারত কার্ড
ছাত্রছাত্রীদের পরিচয়পত্র
অথবা সরকার স্বীকৃত অন্য কোনও বৈধ সচিত্র পরিচয়পত্রআবেদনের জন্য প্রয়োজন হবে
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র
প্যান কার্ড
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
আয়ুষ্মান ভারত কার্ড
ছাত্রছাত্রীদের পরিচয়পত্র
অথবা সরকার স্বীকৃত অন্য কোনও বৈধ সচিত্র পরিচয়পত্র।

কোন কোন বাসে এই সুবিধা পাবেন: ডব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। সরকারি এসি বাস, ভলভো বাস, এমনকী এক্সপ্রেস বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে (Pink Card)।