ভারতের জয়ের দিনে ইতিহাসে অমর হলেন মানব সুথার! কুম্বলে, অশ্বিন যা পারেনি, তাই করে দেখালেন তরুণ স্পিনার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গল টেস্টে ১৬৫ রানের বিরাট ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) জয় তুলে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) এই জয়ের মূল কারিগর ছিলেন নবাগত বাঁ-হাতি অফস্পিনার মানব সুথার (Manav Suthar)। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে তিনি শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধ্বস নামান। মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলে তিনি ইতিমধ্যেই তুলে নিয়েছেন ১৭ টি টেস্ট উইকেট।

এদিন একটি বড় রেকর্ড নিজের নামের সাথে যুক্ত করে নিয়েছেন সুথার। কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে আয়োজিত কোনও টেস্টে তিনি ১০ উইকেট তোলার কৃতিত্ব অর্জন করেছেন। মাত্র ২৪ বছর ১৬ দিন বয়সে তিনি এই কাজটি করে দেখিয়েছেন। এখন গোটা ভারতের ক্রিকেটপ্রেমীরা মজে রয়েছেন তার প্রশংসায়।

এদিন নিজের পূর্বসূরি রবি অশ্বিনের কৃতিত্বকেও ছাপিয়ে গিয়েছেন মানব। নিজের প্রথম দুই টেস্ট ম্যাচ খেলার পর অশ্বিনের নামের পাশে ছিল ১৩ উইকেট। মানব নিজের প্রথম দুই ম্যাচে তার চেয়ে ৪টি উইকেট বেশি নিয়েছেন। একবিংশ শতাব্দীতে ভারতীয় দলে টেস্ট অভিষেক হওয়া বোলারদের মধ্যে তার চেয়ে এগিয়ে একমাত্র অক্ষর প্যাটেল, যিনি নিজের কেরিয়ারের প্রথম দুটি টেস্টে নিয়েছিলেন ১৮ উইকেট।

আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা

গল টেস্টের প্রথম ইনিংসে প্রায় ২২ ওভার হাত ঘুরিয়ে ৭৬ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন মানব। দ্বিতীয় ইনিংসে আরও সুবিধাজনক পরিস্থিতির ফায়দা তুলে ভয়ংকর বোলিং করে প্রায় ২৪ ওভার হাত ঘুরিয়ে ২ টি মেডেন সহ মাত্র ৫৫ রান খরচ করে তুললেন ৬ টি উইকেট। নিজের প্রথম টেস্টে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব-রা থাকা সত্ত্বেও সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি ছিল এই নবাগত স্পিনারের।

আরও পড়ুন: ভারত জিতলেও সংকটে এই তারকার ভবিষ্যৎ, পরের ম্যাচে ব্যর্থ হলে দল থেকেই ছেঁটে ফেলবেন গম্ভীর!

অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন রবি অশ্বিনের পর ফের এক দীর্ঘমেয়াদি স্পিনারকে দলে পেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাকে সঠিকভাবে ব্যবহার করলে তিনি ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে বলে ভবিষ্যৎবাণী করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।