বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে, তাদের সুরক্ষার জন্য বেশ কিছু নিয়ম ঠিক করেছে ভারতীয় রেল (Indian Railways)। এমন অনেক নিয়ম রয়েছে যা কিন্তু যাত্রীদের অজানাই থেকে যায়। লাগেজে কী কী নেওয়া যায়, কোন কোন জিনিস নিয়ে ট্রেনে ওঠা যায় সে বিষয়েও কিছু নিয়ম রয়েছে রেলের।
ট্রেনে (Indian Railways) ওঠা যায় মদ নিয়ে?
ট্রেনে কি মদের বোতল নিয়ে ওঠা যায়? খুব স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন থাকে অনেক যাত্রীর। কী বলছে রেলের নিয়ম? জানিয়ে রাখি, ট্রেনে মদ নিয়ে ওঠা যাবে কিনা তা কিন্তু সরাসরি ভারতীয় রেলের উপরে নির্ভর করে না। ভারতীয় রেলের নিজস্ব কোনও স্পষ্ট নির্দেশিকা নেই মদের বিষয়ে। তবে মদ সেবন এবং পরিবহন নিয়ে কিছু নিয়মাবলী রয়েছে রাজ্যের। যদিও ট্রেনে (Indian Railways) মদ নিয়ে সফর করা যাবে কিনা তা নির্ভর করে কিছু বিষয়ের উপরে।

কত পরিমাণ নেওয়া যায়: মূলত যে রাজ্য থেকে ট্রেনে রওনা হচ্ছেন এবং যে রাজ্য গন্তব্য, এই দুই রাজ্যের আবগারী আইনের উপরে নির্ভর করে। এই দুই রাজ্যে যদি আইনত মদ নিষিদ্ধ না থাকে, তবে ট্রেনে (Indian Railways) তা নিয়ে সফর করার ক্ষেত্রে চিন্তা করার কারণ থাকবে না। উল্লেখ্য, ট্রেনে (Indian Railways) মদ নিয়ে সফর করার ক্ষেত্রে সমস্যা না থাকলেও কতটা পরিমাণে নেওয়া যাবে তা নিয়ে রয়েছে সীমা। মূলত যাত্রীরা একটি বা দুটি বোতল নিয়েই সফর করতে পারেন। বোতল প্রতি সর্বোচ্চ সীমা থাকে ৭৫০ মিলি। পাশাপাশি বোতলগুলি সিল করা থাকতে হবে এবং একটি বৈধ ক্রয় রসিদ থাকতে হবে। অনুমোদন দেওয়া সীমার বেশি মদ সঙ্গে থাকলে তা আইনবিরুদ্ধ।
আরও পড়ুন : চকচকে মানেই ভালো নয়, যে মুগ ডাল খাচ্ছেন তা আসল নাকি ভেজাল? যাচাই করুন এভাবে
কোথায় কোথায় মদ নিষিদ্ধ: জানিয়ে রাখি, বিহার, গুজরাট, মিজোরাম, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলিতে মদ আইনত নিষিদ্ধ। সিল করা বোতলেও এই এই রাজ্যগুলিতে মদ নিয়ে যাওয়া যায় না। মদ নিয়ে ধরা পড়লে জরিমানা থেকে কারাদণ্ডও হতে পারে।
আরও পড়ুন : বাজারে উঠছে ইলিশ, বাড়িতেই বানিয়ে নিন মাওয়াঘাটের লেজা ভর্তা, হাত চেটে খাবেন
কোনও যাত্রীর কাছে সিল খোলা অবস্থায় মদের বোতল পাওয়া গেলে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে। বেআইনি ভাবে মদ নিয়ে ধরা পড়লে ৫০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাছাড়া ট্রেনে মদ্যপান করলে জরিমানা থেকে সম্ভাব্য কারাদণ্ডও হতে পারে। ট্রেনে মদ নিয়ে সফর করার আগে এই নিয়মগুলি ভালো করে জেনে নিতে হবে।














