বাংলা হান্ট ডেস্ক: ১৬ আগস্ট থেকে রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পে মিলবে পাঁচ লক্ষের ক্যাশলেস পরিষেবা। পাশাপাশি এই কার্ডের জন্য অনেকেই ইতিমধ্যে আবেদন শুরু করেছেন। তবে কোন হাসপাতালে যদি এই আয়ুষ্মান ভারতের সুবিধা না পাওয়া যায় তাহলে কি করতে হবে। সেই বিষয়ে রইল আজকের প্রতিবেদনে বিস্তারিত তথ্য।
আয়ুষ্মান কার্ডের সুবিধা মেলেনি জানুন অভিযোগের নিয়ম (Ayushman Bharat)
এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের প্রায় ১৯৩০ টি হাসপাতালে যার মধ্যে বেসরকারি ১৩০৩ টি ও সরকারি ৬৮৭ টি হাসপাতাল এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে (Ayushman Bharat)। পাশাপাশি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার ও ৬ কোটি মানুষ এই সুবিধার তলায় আসতে চলেছেন। তবে আজকের প্রতিবেদনে রইল আয়ুষ্মান কার্ডের সুবিধা না পেলে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়ে তথ্য।

আরও পড়ুন: শিয়ালদহ-বহরমপুর ডিভিশনে বড় বদল! যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন উদ্যোগ
এর জন্য প্রথমে আপনাকে সরকারি গ্রিভ্যান্স পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে। এরপর আয়ুষ্মান কার্ড এর নম্বর ও রোগের নাম এবং যে হাসপাতাল চিকিৎসা দেয়নি তার নাম লিখতে হবে। তারপর কি ঘটেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত লিখুন। সম্ভব হলে কার্ড প্রেসক্রিপশন বা হাসপাতালে রসিদের ছবি আপলোড করুন। এরপর অভিযোগ জমা দিলে একটি রেফারেন্স নম্বর পাবেন। যেই নম্বর দিয়ে পরবর্তী গেল অভিযোগের বর্তমান অবস্থা জানতে পারবেন আপনি।
এবার যত স্মার্ট ফোন বা ইন্টারনেট নেই তারাও অভিযোগ করতে পারবেন। তার জন্য আয়ুষ্মান ভারতের টোল ফ্রি নম্বর এর হেল্পলাইন ১৪৫৫৫ এই নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ নথিভুক্ত করতে পারেন। পাশাপাশি এই পরিষেবা ২৪ ঘন্টার জন্যই উপলব্ধি থাকে। অভিযোগ জমা পরার পর সেটি জেলা রাজ্য ও জাতীয় স্তরের গ্ৰিভ্যান্স টিম এর কাছে চলে যায়।
পাশাপাশি এই বিষয়ে হাসপাতালের কাছ থেকে, বিস্তারিত ব্যাখ্যার চাওয়া হয়। পাশাপাশি অভিযোগের সত্যতা প্রমাণিত হলে হাসপাতালে বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে দ্রুত সমস্যার সমাধান করে, রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে গেলে সঙ্গে কি কি রাখবেন তা জেনে নিন- আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার জন্য, আপনাকে আধার বা অন্য পরিচয় পত্র, মোবাইল নম্বর, চিকিৎসকের প্রেসক্রিপশন, আগের মেডিকেল রিপোর্ট প্রমূখ বিষয়গুলি রাখতে হবে। পাশাপাশি নথি সঙ্গে থাকলে ভর্তি ও ও অভিযোগ এই দুই প্রক্রিয়ার দ্রুত সম্পূর্ণ হয় (Ayushman Bharat)।














