Durga Puja 2026 Live Updates

আজকের রাশিফল ২৩ অক্টোবর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 23 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হবে। যার ফলে আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়ি যাওয়ার পরিকল্পনা করবেন। বাড়িতে পৌঁছে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সিনেমা দেখতে পারেন বা পার্কে যেতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বাচ্চাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি পদক্ষেপ সচেতনতার সঙ্গে গ্রহণ করুন। কোনও নতুন পরিকল্পনা অথবা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর থালা-চামচ ব্যবহার করুন।

মিথুন রাশি: বাইরের কোনও কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হতে পারেন। কোনও পুরনো বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হতে পারেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। এই দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পকেটে লাল রঙের রুমাল রাখুন।

কর্কট রাশি: অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আপনি আজ সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির দরজা-জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।

সিংহ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার জেদ নিয়ন্ত্রণে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই সময়টি ভালো। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। আপনি আজ ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেটির সমাধান করতে পারবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনার কোনও পরিকল্পনা ব্যাহত হলেও আপনারা একসঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান চালিশা পাঠ করুন।

কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের লক্ষ্যে আপনি আজ বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাঁরা আর কিছু ভালো সুযোগ পাবেন। অযথা সময় নষ্ট করে থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও ধর্মীয় স্থানে কালো-সাদা তিলের দানা ও সাত রকমের শস্য দান করুন।

Ajker rashifal todays horoscope 23 October 2026.

তুলা রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট দিশায় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কথার পরিশ্রম করে যান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন।

বৃশ্চিক রাশি: কোথাও বিনিয়োগ এর আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। ভালো উপদেশগুলি মেনে সেগুলিকে কাজে লাগান। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনও সফর ইতিবাচক ফলপ্রদান করবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল অর্পণ করুন।

ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আপনি আজ অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তাঁর শরীর খারাপ থাকার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানের সাদা ও কালো রঙের কম্বল অর্পণ করুন।

আরও পড়ুন: নকশালদের বিরুদ্ধে লড়তে গিয়ে বিস্ফোরণে হারিয়েছেন পা! এশিয়ান প্যারা গেমসে সোনা জিতে নজির তোমানের

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। কর্মক্ষেত্রে আপনি দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রসাদ অর্পণ করুন এবং তা অভাবী ব্যক্তিদের মধ্যে দান করুন।

আরও পড়ুন: সাইবার জালিয়াতি প্রতিরোধে সরকারের বড় উদ্যোগ! কবে থেকে লাগু সিম বাইন্ডিং?

কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে লোহার পাত্রে জল পান করা উচিত।

মীন রাশি: বাড়ির কাজগুলি আজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সমস্ত আত্মীয়দের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেননি। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে করুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একজন অভাবী ব্যক্তিকে সেদ্ধ করার শস্য অর্পণ করুন।