হলদিয়া-কলকাতা নতুন সরকারি বাস! মহিষাদল-তমলুক হয়ে চলবে, রইল ভাড়ার খুঁটিনাটি

Published on:

Published on:

New Government Bus service launched on the Haldia-Kolkata route
Follow

বাংলা হান্ট ডেস্ক: পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত চালু হলো নতুন সরকারি বাস পরিষেবা (New Government Bus)। শিল্পসহ হলদিয়া কাজী সূত্রে বহু মানুষ সড়ক পথে যাতায়াত করে থাকেন। জাতীয় সড়কে সরকারি বাস পরিষেবা থাকলেও রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা ছিল না। তবে এবার এই নতুন বাস পরিষেবার ফলে মানুষদের যাতায়াতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

নতুন সরকারি বাস চালু হলদিয়া-কলকাতা রুটে (New Government Bus)

হলদিয়ার টাউনশিপ থেকে রাজ্য সড়ক ধরে মঞ্জুশ্রী, চৈতন্যপুর, মহিষাদল ,তমলুক হয়ে কলকাতা যাবে বাসটি। সকাল ৮.১৫ মিনিটে বাসটি ছাড়বে। সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পৌঁছবে। ফের ১:৪৫ মিনিটে কলকাতা থেকে বাসটি ছেড়ে সাড়ে ছয়টা নাগাদ হলদিয়া পৌঁছবে।

শুক্রবার সরকারি বাসটির উদ্বোধন করবেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী। এ ছাড়াও উপস্থিত থাকবেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা। এই বাসের ভাড়া হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত হবে ১০৯ টাকা।

New Government Bus service launched on the Haldia-Kolkata route

আরও পড়ুন: শুক্রবার চড়ল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেটের নতুন রেট জানুন

পাশাপাশি মহিষাদল পর্যন্ত ভাড়া হবে ৩১ টাকা। নন্দকুমার পর্যন্ত ভাড়া হবে ৩৫ টাকা। তমলুক পর্যন্ত ভাড়া হবে ৪২ টাকা। কোলাঘাট পর্যন্ত ভাড়া হবে ৪৯ টাকা। উলবেরিয়া ভাড়া হবে ৭৭ টাকা ও সাঁতরাগাছি পর্যন্ত ভাড়া হবে ১০২ টাকা।

প্রসঙ্গত এই বিষয়ে হলদিয়ার হাজরা মোড়ের কলেজ ছাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান,”পড়াশোনার জন্য কলকাতা যাতায়াত করতে হয়। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে সরকারি বাস পরিষেবা চালু থাকলেও হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা নেই। এই বাস চালু হলে খুব সুবিধা হবে যাতায়াতের। পাশাপাশি, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই (New Government Bus)”।