বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকেনা। তবে চিন্তা করার কিছু নেই। নিরামিষের দিন হলেও আপনি কুমড়ো দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন একটাই রেসিপি। যাও সহজেই রুটি অথবা পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন কুমড়ো দিয়ে ধোকার ডালনা। রেসিপি রইল (Recipe)।
কুমড়োর ধোঁকায় জমবে পেটপুজো রইল সহজ রেসিপি (Recipe)
অনেকেই কুমড়ো খেতে ভালোবাসেন না। তবে নিরামিষের দিন বাড়িতে যদি অতিথি অথবা পরিবারের লোকজনকে কুমড়ো দিয়ে কোন তরকারি খাওয়াতে চান। তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। সামান্য কিছু উপকরণ ও কুমড়ো দিয়ে বানিয়ে ফেলুন অল্প সময়ে ডানলা। দেখে নিন রেসিপি (Recipe)।

আরও পড়ুন: হলদিয়া-কলকাতা নতুন সরকারি বাস! মহিষাদল-তমলুক হয়ে চলবে, রইল ভাড়ার খুঁটিনাটি
উপকরণ:
১ কাপ ছোলার ডাল, ৩-৪ টুকরো কুমড়ো, ১ চা চামচ আদা কুচি, ৩-৪টি কাঁচালঙ্কা, ১ চা চামচ কালো জিরে, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ২ চামচ টম্যাটো বাটা, ১ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ জিরে বাটা, স্বাদমতো নুন ও চিনি, পরিমাণমতো সর্ষের তেল।
প্রণালী: প্রথমে কুমড়ো গুলোকে ভালোভাবে কেটে নিন। এরপর ছোলার ডাল ভিজিয়ে রাখুন। তারপর আদাও কাঁচালঙ্কা ভালোভাবে মিক্সিতে বেটে নিন। তারপর কুমড়ো মিহি করে কুচিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিন। এরপর তার মধ্যে দিয়ে দিন ডাল বাটা। পাশাপাশি দুই দিন পরিমাণ মতো নুন ও চিনি। তারপর পুরো জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটি থালার মধ্যে ঢেলে নিন। এরপর ধোকার আকারে টুকরো টুকরো করে কেটে নিন। তারপর কড়াইতে তেল গরম করে গরম মশলা ও জিরে ফোন দিন। এরপর তার মধ্যে দিয়ে দিন বাদবাকি সমস্ত মশলা গুলো। তারপর কসানো হয়ে গেলে অল্প গরম জল দিয়ে দেবেন। সবশেষে কেটে রাখা ধোকা গুলো দিয়ে একটু ফুটিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।














