বাংলা হান্ট ডেস্ক: পিছিয়ে দেওয়া হল ২০২৭ এর উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টার অ্যাডমিট কার্ড (WBCHSE) প্রকাশের দিন। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে তরফ থেকে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২১ আগস্ট প্রকাশ করা হবে না অ্যাডমিট কার্ড।
অ্যাডমিট নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা ২১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা (WBCHSE)
যদিও এর আগে সংসদে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল (WBCHSE), উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ২১ আগস্ট।

আরও পড়ুন: কুমড়ো দিয়ে তরকারি না করে, বানিয়ে ফেলুন সুস্বাদু ধোঁকা, রেসিপি রইল
তবে নয়া বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত দিনে পরিবর্তে ২৭ আগস্ট থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। পাশাপাশি শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, সব অনুমোদিত স্কুলের প্রধানের নির্দিষ্ট সময়সীমার মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে গিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড: প্রথমে সংসদের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘হোমপেজে’ থাকা ‘ইনস্টিটিউট লগ-ইন’ থেকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করতে হবে। এর পর তৃতীয় সেমেস্টারের অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাওয়া যাবে।প্রতিটি নথি ভাল ভাবে যাচাই করে ডাউনলোড করার পর প্রিন্ট করিয়ে নিতে হবে।
এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শিক্ষার্থীরা ব্যক্তিগত ভাবে পোর্টাল থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। নির্দিষ্ট স্কুল কর্তৃপক্ষ ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর তাতে স্কুলের সিলমোহর এবং সভাপতির বা প্রধান শিক্ষকের স্বাক্ষরযুক্ত প্রিন্টআউট পড়ুয়াদের হাতে তুলে দিতে পারবেন (WBCHSE)।














