বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে অগাস্ট শেষ হয়ে সেপ্টেম্বর শুরু হতে চলল। তবে মাসের শেষেই সরকারি কর্মীরা (Government Employees) একটানা ছুটি (Government Holiday) পেতে চলেছেন। মাসের শেষ সপ্তাহ তথা ২৪ অগাস্ট থেকে ৩০ অগাস্টের মধ্যে চারদিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি দফতর। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে থাকবে তিনদিনের ছুটি।
অগাস্টের শেষ সপ্তাহে ৪ দিনের ছুটি | (Government Holiday)
অগাস্ট মাস জুড়ে রাজ্য সরকারি কর্মীরা বেশ কিছু ছুটি পেয়েছেন ও পাবেন। গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ছুটি ছিল। এরপর আগামী ২৬ অগাস্ট, বুধবার ফতেহা-দোয়াজ-দাহাম উপলক্ষে ছুটি রয়েছে। এই দিন রাজ্য সরকারি দফতরগুলি বন্ধ থাকবে। মাঝে বৃহস্পতিবার কাটিয়ে ২৮ অগাস্ট, শুক্রবার রাখি বন্ধন উপলক্ষে সরকারি অফিসগুলিতে ফের ছুটি থাকবে।
আরও পড়ুনঃ নারী নিরাপত্তায় ২৪ ঘণ্টা চলবে নজরদারি! পুজোর আগেই রাস্তায় নামল দুর্গা সুরক্ষা স্কোয়াড
এরপর শনিবার ও রবিবার সরকারি দফতরগুলিতে ছুটি থাকে। ফলে ২৮ অগাস্ট থেকে ৩০ অগাস্ট অবধি একটানা তিনদিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা। সেই সঙ্গেই ২৬ অগাস্টের ছুটিও রয়েছে। অর্থাৎ ৭ দিনের মধ্যে ৪ দিনই ছুটি পাবেন তাঁরা।
অন্যদিকে অগাস্টের শেষ সপ্তাহে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল ও কলেজগুলিতে তিনদিনের ছুটি থাকবে। বুধবার ফতেহা-দোয়াজ-দাহাম উপলক্ষে ছুটি পাবে স্কুল ও কলেজ পড়ুয়ারা। এরপর রাখিবন্ধনেও রাজ্যের সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। শনিবার অবশ্য স্কুল, কলেজগুলিতে কোনও ছুটি নেই। এদিন নিয়ম মাফিক রাজ্যের স্কুল ও কলেজগুলি অর্ধদিবস খোলা থাকবে। সেদিন হাফ ক্লাসের পর রবিবার ফের সাপ্তাহিক ছুটি পাবেন পড়ুয়ারা।

সব মিলিয়ে, অগাস্ট মাসের শেষ সপ্তাহে বেশ অনেকগুলি ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মী ও পড়ুয়ারা। আগামী বুধবার থেকে ছুটিগুলি শুরু হতে চলেছে। ফলে তাঁরা চাইলে এই সময়ের মধ্যে কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরে আসতেই পারেন।













