বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি চাইছেন নতুনত্ব খাবার বানিয়ে খেতে। তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনা রইল এমন একটি রেসিপি যা সহজেই বানাতে পারবেন। রইল আজকের প্রতিবেদনে সুস্বাদু চিকেন মহারানি বানানোর সহজ পদ্ধতি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন মহারানি (Recipe)
প্রতিদিন এক ধরনের চিকেনের ঝোল খেয়ে আপনার মুখে যদি চর পড়ে থাকে, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন চিকেনের এই বিশেষ রান্নাটি। দেখে নিন তার রেসিপি (Recipe)।

আরও পড়ুন: দীপাবলির আগে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার পেতে চলেছে বারাণসী, কবে চালু হবে পরিষেবা?
উপকরণ:
মুরগির মাংস নিন ৫০০ গ্রাম
সেই সঙ্গে টক দই লাগবে ৩ টেবিল চামচ
কাজু ও আমন্ড নিন ২ টেবিল চামচ
আদা ও রসুন বাটা নিতে হবে ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি নিন ১ কাপ
কাঁচা লঙ্কা নিন স্বাদমতো
কসৌরি মেথি লাগবে ২ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিন ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো লাগবে হাফ চা চামচ
ফ্রেশ ক্রিম নিন ২ টেবিল চামচ
ঘি ও সাদা তেল নিন পরিমাণমতো
নুন ও চিনি লাগবে স্বাদমতো
প্রণালী: প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল ও ঘি গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাবে ভেজে নিন। এরপর তার মধ্যে কাঁচা লঙ্কা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। তারপর কাজু ও আমন্ড বাটা কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবেন। তারপর ভালোভাবে কষিয়ে নিন। এরপর মাংস সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে উষ্ণ গরম জল দিন। এরপর ঝোল ফুটে উঠলেও উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। তারপর গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












