দীপাবলির আগে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার পেতে চলেছে বারাণসী, কবে চালু হবে পরিষেবা?

Published on:

Published on:

Indian Railways big news regarding Vande Bharat Sleeper varanasi to get the second train
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার নজরে আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের আগে দেশের দ্বিতীয় বন্ধ ভারত স্লিপার ট্রেন পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসী (Indian Railways)। নয়াদিল্লি ও বারানসী রুটে শনিবার বন্দেভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বন্দে ভারত স্লিপার নিয়ে বড় খবর দ্বিতীয় ট্রেন পাচ্ছে বারাণসী (Indian Railways)

এই বিষয়ে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব উপস্থিত থেকে এই ট্রেনের উদ্বোধন হয়। উল্লেখ্য চেয়ার কার বিশিষ্ট দেশের প্রথম সেমি হাই স্পিড বন্দে ভারত প্রথম চালু হয়েছিল নয়া দিল্লি-বারাণসী রুটে।এই মুহূর্তে দেশের একমাত্র বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলে হাওড়া ও গুয়াহাটি রুটে (Indian Railways)।

Indian Railways big news regarding Vande Bharat Sleeper varanasi to get the second train

আরও পড়ুন: প্যান কার্ডের পুরনো ছবি বদলাতে চান? জেনে নিন নতুন ছবি আপডেটের পদ্ধতি

রেলমন্ত্রকে তরফ থেকে জানানো হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে বারানসি থেকে দিল্লি যেতে সময় লাগে এক ঘন্টার সময় এর কম। অন্য দিকে দিল্লি থেকে বারানসি যেতে প্রায় আধঘন্টা সময় কম লাগবে। যার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে।

সূত্রের খবর, ঘন্টায় ১৩০ থেকে ১৬০ কিমি গতি সম্পন্ন এই ট্রেনটি চালুর ফলে দিল্লি প্রয়াগ রাজ ও বারানসের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কম লাগবে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী এই ট্রেনটি রাত ৯:২০ মিনিটে বারাণসী ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে রাত ১০:৪৫ মিনিটে প্রয়াগরাজ ও রাত ১২:৩৫ মিনিটে কানপুর সেন্ট্রাল হয়ে পরের দিন ভোর পাঁচটায় নতুন দিল্লিতে পৌঁছবে।

এছাড়াও এই ট্রেনটি ফেরার পথে রাত নটা কুড়ি মিনিটে নয়া দিল্লি থেকে যাত্রা শুরু করে পরের দিন ভোট পাঁচটায় বারানসি পৌঁছবে। এই ১৬ টি কোচবিশিষ্ট অত্যাধুনিক ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। আর এই ট্রেনে থাকবে- ১১ টি থ্রি টায়ার এসি কোচ, ৪টি এসি টু টায়ার কোচ, ১ টি ফার্স্ট এসি কোচ (Indian Railways)।