বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি গৃহস্থের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে একটি হল চিনি। অথচ এখন চিনির দামেই হাতে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। চিনির (Sugar) দাম আগুন দেশ জুড়ে। মধ্যবিত্তের গৃহস্থে চিন্তা ধরছে, রোজ দু বেলা চায়ের চিনি যোগাবে কে? চিনি ছাড়া চা আবার অনেকেরই পছন্দ নয়। এমতাবস্থায় চায়ে মিষ্টতা আনার বিকল্প উপায় কী?
চিনির (Sugar) স্বাস্থ্যকর বিকল্প কী কী?
চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে যে খুব একটা ভালো নয় তা সকলেই স্বীকার করবেন। তাই মিষ্টি বজায় রেখে চায়ে মিষ্টতা বজায় চাইলে ব্যবহার করতে পারেন গুড়। চায়ে মিষ্টি দেওয়ার জন্য গুড় স্বাস্থ্যকর বিকল্প। তবে এটিও পরিমিত ভাবে ব্যবহার করা উচিত। কারণ এতেও থাকে ক্যালোরি।

ব্যবহার করুন বিকল্প: ব্যবহার করতে পারেন স্টিভিয়া গাছের পাতা থেকে তৈরি স্টিভিয়া। ক্যালোরি কম, সাধারণ চিনির থেকে বেশি মিষ্টি। তাই চায়ে কম পরিমাণই যথেষ্ট। মঙ্ক ফ্রুট সুইটেনারের মিষ্টতা আসে মোগ্রোসাইড নামের একটি প্রাকৃতিক যৌগ থেকে। এটিও চিনির বেশ জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে।
আরও পড়ুন : বাতিল একাধিক ট্রেন, যাত্রাপথেও কাটছাঁট, ৭ দিন ধরে ট্রাফিক ব্লক আদ্রা ডিভিশনে
মেশাতে পারেন মধু: ব্যবহার করতে পারেন মধু। প্রাকৃতিক এই উপাদান চিনির (Sugar) এক স্বাস্থ্যকর বিকল্প। চায়ে হালকা সুগন্ধ সহ স্বতন্ত্র স্বাদ যোগ করে মধু। চায়ে মেশাতে পারেন খেজুরের পেস্ট। এতে যেমন মিষ্টতা পাওয়া যাবে তেমনই খেজুর থেকে মিলবে ফাইবার ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
আরও পড়ুন : তেল ছাড়াই হবে স্বাস্থ্যকর জিরে মুরগি, রইল চটজলদি রেসিপি
স্টিভিয়া, মঙ্ক ফ্রুট বা খেজুর, মধু সবকিছুই কম পরিমাণেই মেশানো উচিত। তবে চিনির ব্যবহার কমাতে চাইলে ধীরে ধীরে চায়ে চিনির পরিমাণ কমানোই হবে সঠিক কাজ।













