সেপ্টেম্বর থেকে নিয়ম ভাঙলেই পকেটে টান! রাস্তায় কোন ভুলে কত জরিমানা, জেনে নিন

Published on:

Published on:

Kolkata Fine Rules find out the fine for making this mistake on the road
Follow

বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বর থেকে চালু হল নতুন নিয়ম। রাস্তাঘাটে বেরোলে আর যেখানে সেখানে মলমূত্র অথবা থুতু ফেলা যাবে না সে কথা স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর কথামত সেই নিয়ম জারি হল ১ সেপ্টেম্বর থেকে (Kolkata Fine Rules)। অর্থাৎ আজ থেকে রাস্তায় বেরিয়ে নিয়ম না মানলেই আপনাকে দিতে হবে মোটা টাকার জরিমানা।

রাস্তায় এই ভুল করলেই জরিমানা জানুন কত (Kolkata Fine Rules)

বাংলাকে আবর্জনা মুক্ত ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার (Kolkata Fine Rules)। পুরো মন্ত্র অগ্নি মিত্রা পাল বারবার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়ে এসেছেন। পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিজেই রাস্তায় নেমেছেন মন্ত্রী। কখনো ঝাঁটা হাতে তাকে দেখা গিয়েছে। আবার কখনো ডাস্টবিন বিলি করেছেন তিনি। পাশাপাশি কখনো পৌঁছে গিয়েছেন বিভিন্ন দোকানে ও বাজারে।

Kolkata Fine Rules find out the fine for making this mistake on the road

আরও পড়ুন: মাসের প্রথম দিনেই গ্যাসের দাম বৃদ্ধি! কলকাতায় আজ ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দাম জানুন

পাশাপাশি জুলাই আগস্ট জুড়ে সচেতনতার বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে। তবে সেপ্টেম্বর থেকে কেউ প্রকাশ্যে থুতু ফেললে বা যত্রতত্র আবর্জনা ও নির্দিষ্ট প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করলে পাশাপাশি প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা দিতে হবে। এমনটাই ঘোষণা আগেই করেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আর সেই মতনই, সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে এই নিয়ম চালু হয়ে গেল। জানা যায় এক সেপ্টেম্বর থেকে রাজ্যে সমস্ত পুরনিগম, পুরসভা ও নোটিফাইড এরিয়ায় কার্যকর করা হয়েছে বিধি নিষেধ। পাশাপাশি বাংলাকে পরিচ্ছন্ন রাখার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে রাজ্যের নতুন নির্দেশিকা।

ওই নির্দেশিকা স্থানীয় স্তরে প্রচার ও বিধি কার্যকর করা হয়েছে। পাশাপাশি এবার থেকে প্রকাশ্যে প্রোফাইল প্রতিবার ১০০ টাকা করে ফাইন গুনতে হবে আপনাকে। একই সঙ্গে প্রকাশের মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। তাছাড়া যতবার যত্রতত্র অথবা আবর্জনা ফেলবেন সেই ক্ষেত্রে আপনাকে ২০০ টাকা করে জরিমানা দিতে হবে। তবে এই জরিমানার নগদে দেওয়া যাবে না। শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে স্পট ফাইন আদাই করবেন অনুমোদিত আধিকারিকেরা (Kolkata Fine Rules)।