জন্মাষ্টমীতে নিরামিষ আহার, মৌরি দিয়ে রাঁধুন পনির, দেখে নিন রেসিপি

Published on:

Published on:

Cooking Tips even hard paneer will become soft when cooked by following these 5 tips
Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ জন্মাষ্টমী। দেশজুড়ে প্রতি ঘরে ঘরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। গোপালের ভোগে নানান পদের সঙ্গে আজ বাড়িতেও সকলে নিরামিষ খাবেন। আর নিরামিষ আহার বলতে প্রথমেই আসে পনিরের নাম। মাছ মাংস হীন মেনুর শোভা বাড়ায় পনির। তবে পনিরের রান্নায় (Recipe) আবার একঘেয়েমি এসে যাওয়ারও সম্ভাবনা থাকে। একই রকম পনিরের ঝোল বা বাটার পনির খেয়ে খেয়ে মুখে চড়া পড়তেই পারে। সেক্ষেত্রে স্বাদ বদল করতে ট্রাই করতেই পারেন এক বিশেষ রেসিপি।

জেনে নিন মৌরি পনির রাঁধার রেসিপি (Recipe)

এই পদের নাম ‘মৌরি পনির’। দরকার পড়বে হাতে গোনা কয়েকটি উপকরণ। চটজলদি হয়েও যায় এই রান্না (Recipe)। কিন্তু স্বাদে হবে অতুলনীয়। নিরামিষের দিনে বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লেও আর চিন্তায় পড়তে হবে না। তাহলে আর দেরি কেন, দেখে নিন মৌরি পনিরের রেসিপি (Recipe)-

Recipe of veg mouri paneer

মৌরি পনির রেসিপির (Recipe) উপকরণ:

মালাই পনির- ৩০০ গ্রাম

মৌরি- দেড় টেবিল চামচ, ১৫-২০ মিনিট জলে ভিজিয়ে বেটে নেওয়া

গোটা মৌরি- ১ টেবিল চামচ

ঘি- ৩ টেবিল চামচ

তেজপাতা- ১ টি

দুধ- ১ কাপ

ময়দা- ১ চা চামচ

শুকনো লঙ্কা- ১ টি

কাঁচালঙ্কা- ২-৩ টি

আদা বাটা- দেড় চা চামচ

কড়াইশুঁটি- আধ কাপ

গোলমরিচ- আধ চা চামচ

চিনি- আধ চা চামচ

নুন- স্বাদমতো

আরও পড়ুন : তেতো হলেই নষ্ট হবে ভোগ, তালের বড়া বানানোর আগে জেনে রাখুন এই কৌশলগুলি

মৌরি পনিরের প্রণালী: চৌকো করে কাটা পনির প্রথমে নুন গোলমরিচ মাখিয়ে এক চামচ ঘিতে হালকা ভেজে নিতে পারেন। বা চাইলে কাঁচাও রাখতে পারেন। এবার কড়াইতে সামান্য ঘি গরম করে তার মধ্যে ফোরন দিতে হবে শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপরেই দিয়ে দিতে হবে গোটা মৌরি এবং চেরা কাঁচা লঙ্কা। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কড়াইশুঁটি।

আরও পড়ুন : বেশি দাম দিয়ে খয়রা-সার্ডিন কিনছেন না তো? খাঁটি ইলিশ চেনার এই কৌশল জেনে রাখুন

অন্যদিকে আধ কাপ দুধের মধ্যে ভালো করে ময়দা গুলে আঁচ কম করে ঢেলে দিতে হবে কড়াইতে। কিছুক্ষণ পর তার মধ্যে দিয়ে দিতে হবে মৌরিবাটা, আদাবাটা, নুন ও চিনি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে বাকি দুধটাও। হালকা ফুটে উঠলে দিয়ে দিতে হবে পনির। আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করে থেতো করা কাঁচা লঙ্কা এবং ঘি দিয়ে আঁচ বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ব্যস, গরম গরম পরিবেশন করুন মৌরি পনির।