বাংলাহান্ট ডেস্ক: নতুন সরকার ক্ষমতায় আসতে সপ্তম পে কমিশন (7th pay Commission) গঠনের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে। আগেই নয়া বেতন কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। রাজ্য সরকারি কর্মীদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে পরামর্শ দেওয়া যাবে সপ্তম বেতন কমিশনকে। তৈরি হয়েছে ওয়েবসাইটও। এরই মধ্যে কমিশনকে একগুচ্ছ প্রস্তাব পাঠাল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
কমিশনে একগুচ্ছ প্রস্তাব ঐক্য মঞ্চ তরফে | 7th pay Commission
জানা যাচ্ছে, শিক্ষকদের বেতন এবং পে স্কেল কত করা উচিত, তা নিয়ে কমিশনের কাছে পাঠানো হয়েছে প্রস্তাব। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী কমিশনের কাছে পাঠানো প্রস্তাবে প্রাথমিক স্কুলের শিক্ষক, গ্র্যাজুয়েট শিক্ষক এবং পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন স্কেল কিরম হওয়া উচিৎ তা নিয়ে আলোচনা করেছেন।
সেখানে প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন কাঠামোকে অন্যান্য সর্বভারতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা দাবি জানিয়ে, তাদের জন্য সেন্ট্রাল PRT-র সমতুল্য পে লেভেল-৬ বা তার চেয়ে উন্নত বেঞ্চমার্ক গ্রহণ করার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমান সেন্ট্রাল সপ্তম বেতন কমিশন বেঞ্চমার্ক অনুযায়ী PRT-র লেভেল-৬-এর পে রেঞ্জ ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
গ্র্যাজুয়েট শিক্ষকদের জন্য সর্বভারতীয় TGT Scale-কে (ট্রেনড গ্র্যাজুয়েট টিচার) বেঞ্চমার্ক হিসেবে গ্রহণ করে তাদের জন্য TGT-র সমতুল্য Pay লেভেল-৭ নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমান সেন্ট্রাল সপ্তম বেতন কমিশন বেঞ্চমার্ক অনুযায়ী লেভেল-৭: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কিছুক্ষণেই! শনি ও রবিবার কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর
উচ্চমাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে PGT-দের জন্য সেন্ট্রাল PGT-এর সমতুল্য লেভেল -8 Pay স্ট্রাকচার গ্রহণ করার দাবি জানানো হয়েছে। বর্তমান সেন্ট্রাল বেঞ্চমার্ক অনুযায়ী লেভেল-৮ এ ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা। উল্লেখ্য, এই সমস্তটাই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে কেবলমাত্র সুপারিশ পাঠানো হয়েছে কমিশনের কাছে। এবার সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করবে সবকিছু।













