কিছু ভারতীয় ক্রিকেটারকে সমস্যায় ফেলছে BCCI-এর কাজ! আচমকাই বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক ঈশান কিষাণ

Published on:

Published on:

Will this player be the captain of the India National Cricket Team?
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রবিবার থেকে আরম্ভ হচ্ছে দলীপ ট্রফির (Duleep Trophy 2026) ফাইনাল। এই লড়াইয়ে দক্ষিণাঞ্চলের (South Zone) মুখোমুখি হতে চলেছে ঈশান কিষাণের (Ishan Kishan) পূর্বাঞ্চল (East Zone)। ১৯৭১ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। ফলস্বরূপ এই ফাইনালে কে বাজিমাত করে তা নিয়ে আগ্রহী ঘরোয়া ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI) এই ম্যাচে মাঠে নামতে চলা ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর নজর রাখবে। কিন্তু এতে একটি বিশেষ সমস্যার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)।

এই দলীপ ট্রফি ফাইনাল শেষ হওয়ার ঠিক তিনদিন পরে আরম্ভ হচ্ছে ভারত বনাম আফগানিস্থান টি-টোয়েন্টি সিরিজ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানদের বিরুদ্ধে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। কিন্তু এই সিরিজ এবং দলীপ ট্রফি ফাইনালে অংশগ্রহণ করবেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের পক্ষে পরপর দুই ফরম্যাটে মানিয়ে নেওয়ার বিষয়টা অত্যন্ত চাপের হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: রোহিত শর্মার কীর্তিতে ভাগ বসালেন স্মৃতি মান্ধানা! মেয়েদের ক্রিকেটে এমন কীর্তি নেই কারোর

এই বিষয়ে এবার মুখ খুলেছেন পূর্বাঞ্চল অধিনায়ক ঈশান কিষাণ। তার মতে ভারতীয় দলের হয়ে তিনি যখন খেলতে নামবেন তখন একটি বিশেষ সমস্যার মুখোমুখি হতে পারেন তিনি। আর সেই সমস্যাটি হলো লাল বলের ক্রিকেট থেকে সরাসরি টি-টোয়েন্টি বা সাদা বলের ক্রিকেটে মানিয়ে নেওয়ার সমস্যা।

Ishan Kishan played T20 World Cup final with sadness.

ঈশান কিষাণ নিজের বক্তব্যে সরাসরি বলেছেন, “মাঝে মাঝে পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে। যেমন ধরুন, টেস্ট ম্যাচ খেলার সময় হঠাৎ করেই হয়তো প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করতে হলো, আবার কখনও ঘরোয়া দলে ফিরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন কোনো ভূমিকা পালন করতে হলো। তবে একই সঙ্গে আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই আমাদের কাজ; আগামী কয়েক দিনের রুটিন বা কাজের ধরন আগে থেকেই জানা থাকার পরও অজুহাত দেখানোর কোনও সুযোগ নেই।”

আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি

এই মুহূর্তে নিজের দলকে দলীপ ট্রফি জেতানো ও টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করার পাশাপাশি আরও একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে ঈশান কিষাণের। আগামী বছর আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় ওডিআই দলের নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করাও তার একটি লক্ষ্য। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মার উপস্থিতির কারণে তার সেই কাজটা একেবারেই সহজ হবে না।