বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে জুড়ে এখনও বৃষ্টির দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবারও রাজ্যের দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতাতেও মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। মাঝে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে ফের মেঘ জমতে পারে। এরপর কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
রবিবার কলকাতায় (Kolkata Weather Update) সকাল থেকেই মেঘলা আকাশ থাকতে পারে। পরে আকাশ কিছুটা পরিষ্কার হলেও দুপুরের পর শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম ও অস্বস্তি বাড়বে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর একটি অক্ষরেখা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়ে রয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে।

আরও পড়ুনঃ ‘জ্ঞান না দিয়ে নিজের বুথ দেখুন!’ ফেসবুক বিপ্লবীদের কড়া ‘দাওয়াই’ সিপিএমের একমাত্র বিধায়কের
রবিবার তাই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বিক্ষিপ্ত বৃষ্টি আর উত্তরবঙ্গে তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও দুপুরের পর কয়েক দফায় বৃষ্টি হতে পারে।













