আপনার আধার দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? চেক করবেন কীভাবে?

Published on:

Published on:

Aadhaar Card learn the rules for updating your from the comfort of your home
Follow

বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড যেকোনো ভারতীয়ের কাছেই খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। তেমনই আধার কার্ড দিয়ে অনেক প্রতারণামূলক কাজকর্মও কিন্তু হয়ে থাকে। আপনার অজান্তেই কিন্তু আপনার আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করে সিম তুলে নিতে পারে। কেন্দ্রীয় টেলিকম বিভাগের নিয়ম অনুযায়ী, একজন ভারতীয় নাগরিকের নামে সর্বোচ্চ ৯ টি মোবাইল সংযোগ থাকতে পারে। তবে আধার সংক্রান্ত জালিয়াতির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এমতাবস্থায় নিজের নামে কতগুলি সক্রিয় সিম রয়েছে তা কীভাবে দেখবেন?

আধার (Aadhaar Card) দিয়ে হচ্ছে সিম কার্ড জালিয়াতি

নতুন সিম কার্ড কিনতে গেলে আধারকেই বৈধ নথি হিসেবে গ্রহণ করা হয়। তবে এখানেই হয় জালিয়াতি। অনেক জালিয়াতি চক্র অনেক সময় সাধারণ মানুষের আধারের তথ্য ব্যবহার করে নতুন সিম তুলে নেয়। পরে ওই সিম গুলি দিয়ে নানান অবৈধ কাজকর্ম থেকে অনলাইন অপরাধ, ব্যাঙ্ক জালিয়াতি চালানো হয়। এর থেকে বাঁচার উপায় কী?

How to check if someone us misusing your aadhaar card

কী ব্যবস্থা সরকারের: এই ধরণের জালিয়াতি রুখতে সঞ্চার সাথী পোর্টাল চালু করেছে সরকার। এর মধ্যেই রয়েছে Telecom Analytics for Fraud Management and Consumer Protection- (TAFCOP) ফিচার। এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের নামে ইস্যু করা মোবাইল নম্বরগুলি যেমন যাচাই করে নিতে পারবেন, তেমনই কোনও অচেনা নম্বর রিপোর্টও করতে পারবেন।

আরও পড়ুন : বাজারে তাজা ইলিশ, রেঁধে ফেলুন পোস্ত বাটা দিয়ে, রইল রেসিপি

কীভাবে চেক করবেন: এর জন্য প্রথমে সঞ্চার সাথী পোর্টালটি খুলতে হবে। সেখানে নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করুন। এরপর ফোনে আসা ওটিপি (Aadhaar Card) দিয়ে ভেরিফাই করলেই আপনার ফোনে নথিভুক্ত থাকা সব নম্বরের তালিকা দেখা যাবে। তালিকায় থাকা এমন কোনও নম্বর যদি দেখেন যা আপনি ব্যবহার করেন না তাহলে ওই পোর্টাল থেকে অভিযোগও করা যাবে।

আরও পড়ুন : ছুটির দিনে পাতে পড়ুক মাটন দোপেঁয়াজা, রইল রেসিপি

বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই পেমেন্ট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত অনলাইন পরিষেবাই যুক্ত মোবাইল নম্বরের সঙ্গে। ফলত আপনার নামের সিম যদি অন্য কারোর হাতে যায় তা দিয়ে ওটিপি হাতিয়ে নিয়ে প্রতারণা করার ঝুঁকি বাড়তে পারে।