দিঘা-কোলাঘাট-গঙ্গা-ডায়মন্ড হারবার, কোথাকার ইলিশ সবথেকে সুস্বাদু? আলাদাই বা করবেন কীভাবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাইরে কখনও ঝিরিঝিরি, কখনও ঝমঝম বৃষ্টি। এদিকে বাজার ভর্তি ইলিশ। তবে সেখানে যেমন গঙ্গা, কোলাঘাটের ইলিশ (Hilsa) রয়েছে, তেমনই রয়েছে বম্বে, গুজরাট, ওড়িশা, এমনকি মায়ানমারের ইলিশও। যদিও সেসবই সামুদ্রিক ইলিশ। গঙ্গা, কোলাঘাটের ইলিশের সঙ্গে স্বাদে ঢের ফারাক সামুদ্রিক ইলিশের।

গঙ্গা, কোলাঘাট, দিঘার ইলিশের (Hilsa) পার্থক্য

সমুদ্রের ইলিশের সঙ্গে নদীর ইলিশের পার্থক্য তো আগেই জানিয়েছি। কিন্তু গঙ্গা, কোলাঘাট, দিঘা আর ডায়মন্ডহারবারের ইলিশের মধ্যে ফারাক কোথায়? কোনটা ছেড়ে কোনটা কিনবেন? গঙ্গা, কোলাঘাট আর ডায়মন্ডহারবার এই তিন জায়গার ইলিশ হল নদীর ইলিশ। কোলাঘাটের ইলিশ ধরা হয় রূপনারায়ণ নদী থেকে। অন্যদিকে ডায়মন্ডহারবারের ইলিশ আসে হুগলি নদী থেকে। তবে দিঘার ইলিশ ধরা হয় বঙ্গোপসাগর থেকে। নদীর ইলিশ একাধিক কারণে সমুদ্রের ইলিশের থেকে বেশি সুস্বাদু হয়। তাই গঙ্গা, কোলাঘাট আর ডায়মন্ডহারবারের ইলিশ দিঘার ইলিশের থেকে বেশি সুস্বাদু হয়। এর মধ্যে আবার কোলাঘাটের ইলিশ স্বাদের জন্য সবথেকে বেশি জনপ্রিয়।

Digha or ganges or kolaghat which hilsa is best

রূপনারায়ণের ইলিশ কেমন: রূপনারায়ণ নদীর ইলিশে বিশেষ ধরণের ফ্যাট এবং জুপ্ল্যাঙ্কটনের প্রভাবে আলাদা রকমের স্বাদ পাওয়া যায়। নদের মাটি এবং জলের পুষ্টিগুণ ইলিশের খাবারের উপযোগী প্ল্যাঙ্কটন বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া রূপনারায়ণ নদের স্রোত এবং জোয়ার ভাঁটার খেলায় ইলিশ বেশি সচল থাকে, তাই পেশির গঠন এবং চর্বির ভারসাম্য ঠিকঠাক হয়।

আরও পড়ুন : আঁশটে গন্ধে জেরবার, কীভাবে ধুলে গন্ধ দূর হবে চিকেন থেকে?

দিঘার ইলিশ কেমন: অন্যদিকে দিঘার ইলিশ মূলত বঙ্গোপসাগরের নোনা জলের। দিঘা মোহনায় বা সমুদ্রের উপকূলে ধরা পড়ে এই মাছগুলি। সরাসরি সমুদ্র থেকে তোলা হয় বলে এই ইলিশে (Hilsa) নোনা ভাব বেশি থাকে। নদীর ইলিশের তুলনায় এই মাছে তেল ও চর্বি দুটোই কম থাকে। নদীর মিষ্টি জলের সংস্পর্শে এসে মাছের শরীরে থাকা চর্বি বা তেলের স্বাদ আরও বাড়ে। নদীর জলে প্রবেশ করার পর ইলিশের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা ঠিক থাকে। এতে মাছ খুবই নরম ও রসালো হয়ে ওঠে।

আরও পড়ুন : ব্যবহার বাড়ছে মাস্কড আধারের, সাধারণ আধারের সঙ্গে পার্থক্য কোথায়?

রূপনারায়ণ নদীর ইলিশ একটু বেঁটে খাটো, গোলাকার। রূপোলি ভাব বেশি থাকে এই ইলিশে। রূপনারায়ণের ইলিশের পিঠের দিকটা হয় কালচে ও পুরু। নদীর জল স্বচ্ছ হলে এই কালচে ভাব বেড়ে যায়। অন্যদিকে দিঘার ইলিশ আকারে একটু সরু ও লম্বাটে গড়নের হয়। সাইজ হয় মাঝারি থেকে বড়। তবে নদীর ইলিশের তুলনায় কম উজ্জ্বল হয় দিঘার ইলিশ।