বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টি থামার নামার নেই। পূর্বাভাস মিলিয়ে মঙ্গলেও ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তর প্রদেশ থেকে পূর্ব দিকে আসা একটি নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টির ডবল ডোজ। আজ মঙ্গলবার কোন কোন জেলা ভিজবে? কতদিন চলবে দুর্যোগ, জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আগামী দু’দিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার পর্যন্ত আবারও ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।
মোটের ওপর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ বৃষ্টি চলবে।
দোসর হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
পুজো দোরগোড়ায়। তবে আপাতত তাই বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনাই নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে অধিক বৃষ্টির পূর্বাভাস দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। এই ছয় জেলায় ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার এবং বৃহস্পতিবারও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণের ৫ জেলায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও।
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে।

আরও পড়ুন: পুজো অনুদানের আবেদন কোথায় করবেন? ১১ সেপ্টেম্বর থেকেই নতুন ব্যবস্থা রাজ্যে
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসব জেলাগুলিতে।













