বাংলা হান্ট ডেস্ক: এবার এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড নিয়ে বড় আপডেট সামনে এল। কারণ সদস্যদের আগাম টাকা তোলার ক্ষেত্রে বেশকিছু নিয়ম পরিবর্তন করল ইপিএফও (EPFO)। এই বিষয়ে সমাজ মাধ্যমে নতুন তথ্য শেয়ার করেছে সংস্থা। আজকের প্রতিবেদনে রইল নতুন আপডেটে কি কি পরিবর্তন করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য। এক নজরে সেই বিষয়ে দেখে নিন।
PF অ্যাডভান্সের নতুন নিয়ম, জানুন (EPFO)
ইপিএফও (EPFO) থেকে অগ্রিম টাকা তোলার ক্ষেত্রে আসলে সব বিভাগের জন্য একই মানদণ্ড রয়েছে। এবার এই ইপিএফও (EPFO) সদস্যরা রেজিস্টার্ড হওয়ার এক বছর পর থেকেই কর্মচারী এবং নিয়োগকর্তার আবেদন সহ মোট ইপিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা অগ্রিম হিসেবে তুলতে পারেন।

আরও পড়ুন: গ্যাসের দামে বদল, পুজোর আগে মধ্যবিত্তের স্বস্তি বাড়ল না কমল? জানুন
তবে নতুন নিয়ম অনুযায়ী, পরিবর্তিত পিএফ অ্যাডভান্সের টাকা তোলের নিয়মে বিস্তারিত তথ্য শেয়ার করেছে ইপিএফও। সেখানে বলা হয়েছে, এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, নতুন এই নিয়ম গুলি অগ্রিম তার টাকা তোলার ক্ষেত্রে সহজ হয়েছে। পাশাপাশি এডুকেশন, অসুস্থতা ও আবাসনের মত অত্যাবশ্যকীয় প্রয়োজনের জন্য ইপিএফও অগ্রিম তোলার নতুন লিমিট নির্ধারণ করা হয়েছে।
ईपीएफ एडवांस के नए नियम—अब निकासी के प्रावधान और आसान!
जानें शिक्षा, बीमारी और आवास जैसे जरूरी आवश्यकताओं के लिए ईपीएफ एडवांस के नए नियम और निकासी की सीमाएँ।#EPFO #EPFOWithYou #HumHainNa #EPFAdvance pic.twitter.com/yiiAQV8A8l
— EPFO (@officialepfo) September 8, 2026
এই বিষয়ে, ইপিএফও জানিয়েছে ক্যাটাগরি ১ এর আওতায় অসুস্থর জন্য ইপিএফও এর অগ্রিম তোলার কোন সীমা নেই। অর্থাৎ আপনি যতবার খুশি টাকা আপনি তুলতে পারবেন। তবে শিক্ষা বা আপনার পরিবারের অন্যান্য খরচের জন্য টাকার তোলার প্রয়োজন হলে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বার টাকা তুলতে পারবেন। পাশাপাশি যদি আপনি নিজের বা পরিবারের অন্য কোন সদস্যের বিয়ের জন্য টাকা তুলতে চান সে ক্ষেত্রে পাঁচবার টাকা তুলতে পারবেন।
অপরদিকে ক্যাটাগরি ২-এ আবাসন সংক্রান্ত প্রয়োজন এর জন্যও রয়েছে বেশ কিছু নিয়ম। সেই ক্ষেত্রে বাড়ি অথবা ফ্ল্যাট কেনা কিংবা বাড়ি তৈরি করা, হোম লোন শোধ করা, বাড়ি সংস্কারের জন্য অগ্রিম পাঁচ বার টাকা তোলা যেতে পারে। পাশাপাশি ক্যাটাগরির ৩-এ কর্মচারীরা ইপিএফও সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ এ বিশেষ পরিস্থিতির জন্য প্রতি আর্থিক বছরে দুবার পর্যন্ত টাকা তুলতে পারবেন (EPFO)।













