বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের জন্য বড় খবর। প্রভিডেন্ট ফান্ড বা PF থেকে জরুরি প্রয়োজনে অগ্রিম টাকা তোলার নিয়মে বদল এনেছে EPFO। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়ম জানানো হয়েছে। এখন চিকিৎসা, পড়াশোনা, বিয়ে, বাড়ি-সহ বিভিন্ন প্রয়োজনে PF-এর টাকা তোলার নিয়ম আরও সহজ করা হয়েছে।
EPFO : এক বছর পরেই PF-এর ৭৫ শতাংশ পর্যন্ত টাকা
নতুন নিয়মে কী কী সুবিধা পাওয়া যাবে, দেখে নিন—
সাধারণ নিয়ম: EPFO সদস্য হিসেবে এক বছর পূর্ণ হলেই নিজের এবং নিয়োগকর্তার জমা করা মোট PF ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অগ্রিম টাকা তোলা যাবে।
চিকিৎসা ও অসুস্থতা: চিকিৎসার জন্য PF থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সীমা রাখা হয়নি। প্রয়োজন হলে সদস্যরা যতবার খুশি অগ্রিম টাকার জন্য আবেদন করতে পারবেন।
পড়াশোনা: নিজের বা পরিবারের সদস্যদের পড়াশোনার খরচের জন্য সর্বোচ্চ ১০ বার PF থেকে অগ্রিম টাকা তোলা যাবে।
বিয়ে: নিজের বা পরিবারের সদস্যদের বিয়ের খরচের জন্য সর্বোচ্চ ৫ বার PF থেকে টাকা তোলা যাবে।
বাড়ি ও ফ্ল্যাট: বাড়ি বা ফ্ল্যাট কেনা, নতুন বাড়ি তৈরি কিংবা বাড়ি সংস্কারের জন্য সর্বোচ্চ ৫ বার অগ্রিম টাকা নেওয়া যাবে।
হোম লোন: বাড়ির হোম লোনের কিস্তি মেটানোর জন্যও PF থেকে অগ্রিম টাকা তোলা যাবে। এই ক্ষেত্রেও সর্বোচ্চ ৫ বার টাকা নেওয়ার সুযোগ থাকবে।
বিশেষ জরুরি পরিস্থিতি: বিশেষ প্রয়োজন হলে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ বা CBT-এর অনুমোদন নিয়ে একটি আর্থিক বছরে সর্বোচ্চ ২ বার PF থেকে অগ্রিম টাকা তোলা যাবে।

আরও পড়ুনঃ অধ্যাপকদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত! বিধানসভায় নয়া বিল, শাসক-বিরোধীর তুমুল সংঘাত
নতুন নিয়মে জরুরি সময়ে PF-এর জমানো টাকা ব্যবহার করার ক্ষেত্রে চাকরিজীবীদের সুবিধা আরও বাড়বে (EPFO)।













