বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির আগে শনিবার ফের বাতিল ট্রেন। যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে আগামী ৭ নভেম্বর, শনিবার আসানসোল-বর্ধমান শাখায় বাতিল (Train Cancelled) করা হয়েছে বেশ কয়েকটি মেমু ট্রেন। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর পারাজ ও গলসি স্টেশনের মধ্যবর্তী অংশে হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। তার জেরেই সাময়িক ভাবে সাময়িক ভাবে বাতিল করা হচ্ছে কিছু ট্রেন।
শনিবার বাতিল (Train Cancelled) একাধিক ট্রেন
জানা গিয়েছে, শনিবার দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা ৩০ পর্যন্ত লাইনে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জেরে আসানসোল-বর্ধমান শাখার ৪ টি মেমু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকছে?

কোন কোন ট্রেন বাতিল: বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ৬৩৫২২ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫২৪ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু এবং ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু।
আরও পড়ুন : মোটে ২১ দিনের সফর, বিগ বস বাংলায় কত টাকা পেলেন সায়ক?
রেলের কী বিজ্ঞপ্তি: রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষার খাতিরেই নির্দিষ্ট সময় অন্তর রেললাইনের (Train Cancelled) রক্ষণাবেক্ষণের কাজ করা দরকার। সেই কারণেই লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : মুক্তির দিনেই ঝড় বক্স অফিসে, দীপাবলির আগেই কত টাকা কামাল ‘রামায়ণ’?
নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে পারেন রেললাইনের কাজের জন্য। একাধিক ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীদের বিকল্প রুট ভেবে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে রেলের তরফে।












