মুক্তির দিনেই ঝড় বক্স অফিসে, দীপাবলির আগেই কত টাকা কামাল ‘রামায়ণ’?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আর দুদিন পরেই দীপাবলি। তার আগেই আজ শুক্রবার মুক্তি পেল ‘রামায়ণ’ (Ramayana)। রণবীর কাপুর, সাই পল্লবী অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে ১০০-র ও বেশি দেশে ৫০ হাজারেরও বেশি স্ক্রিনে। ভারতে প্রায় ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। অ্যাডভান্স টিকিট বুকিংয়েই রেকর্ড গড়েছে রামায়ণ।

কত টাকা আয় করল রামায়ণ (Ramayana)?

দেশ জুড়ে সকালের শোতে গড়ে ২০ শতাংশের বেশি সিট বুকিং থাকছে। রিপোর্ট অনুযায়ী, দুপুর ১২ টা পর্যন্ত মোট ২২.৬০ কোটি টাকা আয় করেছে ছবিটি। পরবর্তীতে দর্শক আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত রামায়ণ হিন্দি সংষ্করণের ৯৪০৪ টি শো থেকে প্রায় ১৬.০৪ কোটি টাকা, কন্নড় সংষ্করণ থেকে ৩.০২ কোটি টাকা, তেলুগু থেকে ২.২৭ কোটি টাকা, তামিল থেকে ৮৮ লক্ষ টাকা এবং মালয়ালম থেকে ৩৯ লক্ষ টাকা আয় করেছে ছবিটি।

Ramayana first day box office collection

প্রথম দিনে কত আয়: দিনের শুরুতে রামায়ণের আয় ২৬.৬৭ কোটি টাকা। প্রথম দিনেই দর্শকদের এই অভাবনীয় সাড়া ছবির বিপুল সাফল্যের দিকেই ইঙ্গিত করছে। বিশেষ করে ছবির (Ramayana) ভিএফএক্স দারুণ প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

আরও পড়ুন : সোনা রূপোর যা দাম, সাধ্যের মধ্যে ধনতেরসে আর কী কিনতে পারেন?

টিকিট বুকিংয়ে কত আয়: অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে প্রথম দিনেই ১৪.০৫ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। এর ফলে ছবির মোট আয় হয়েছে ৫০.০৮ কোটি টাকা। ৯ নভেম্বর পর্যন্ত অগ্রিম বুকিংয়ের ৮২ শতাংশ এসেছে হিন্দি সংষ্করণ থেকে।

আরও পড়ুন : মোটে ২১ দিনের সফর, বিগ বস বাংলায় কত টাকা পেলেন সায়ক?

উল্লেখ্য, দুটি পার্টে মুক্তি পাবে রামায়ণ। প্রথম পার্টটি মুক্তি পেল দীপাবলির সময়। আজ ৫ নভেম্বর প্রথম পার্ট মুক্তি পেল। আর দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ এ।