বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলার (Bigg Boss Bangla) শুরুর দিককার প্রতিযোগী সায়ক চক্রবর্তী। যদিও বেশ অনেকদিন হল বাদ পড়েছেন তিনি। ২১ দিন মতো তিনি ছিলেন বিগ বসের ঘরে। এক অন্য রূপে সেখানে তাঁকে দেখেছেন দর্শকরা। কিন্তু অনেকেরই প্রশ্ন, বিগ বস থেকে কত টাকা পেলেন সায়ক?
বিগ বসের (Bigg Boss Bangla) অভিজ্ঞতা শেয়ার সায়কের
সায়কের কথায়, বিগ বসের ঘরে পা রাখা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সংবাদ মাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, যেদিন লাক্সারি বাজেট আসত সেদিন সকলেই মুখিয়ে থাকত একটু কফি পাওয়ার আশায়। আসলে সারাদিন কোনো কাজ ছাড়া চোখ খুলে রাখা যে কতটা চাপ, সেটা তিনি ওখানে গিয়ে বুঝেছেন। ছোট ছোট জিনিসেও ভালো থাকতে শিখে গিয়েছেন সায়ক।

কত টাকা পেলেন: বিগ বস থেকে কত টাকা পেয়েছেন তা অবশ্য খোলসা করেননি সায়ক। তাঁর কথায়, টাকার কথা ভাবতেই চাইছেন না তিনি। তার থেকেও অনেক বড় জিনিস পেয়েছেন তিনি, মানুষের ভালোবাসা। সুন্দর সময় কাটিয়েছেন। ভালো ভালো রান্না শিখেছেন। টাকা আসবে যাবে, কিন্তু এই জিনিসগুলি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন : ১০ মাসের রিচার্জে অতিরিক্ত ৫ মাসের পরিষেবা ফ্রি! Jio-র এই ফেস্টিভ অফার পাবেন কীভাবে?
রাজবীরকে নিয়ে কী বললেন: বিগ বসের (Bigg Boss Bangla) প্রতিযোগীদের নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন সায়ক। রাজবীরকে নিয়ে তিনি বলেন, রাজবীর বাড়িতে এন্ট্রি নিয়েই যেভাবে লাফালাফি শুরু করে দিয়েছিল তাতে প্রথমে একটু খারাপ লেগেছিল তাঁর। কিন্তু পরবর্তীতে তিনি বুঝেছেন ছেলেটি খুবই ভালো।
আরও পড়ুন : সোনা রূপোর যা দাম, সাধ্যের মধ্যে ধনতেরসে আর কী কিনতে পারেন?
বিগ বসের ঘরে সেভাবে কোনো বিতর্কে জড়াননি সায়ক। বরং তাঁর এক অন্য রূপের সঙ্গে পরিচিত হন দর্শকরা। বিগ বসে তিনি যতটুকু সময় ছিলেন দর্শকরা বেশ পছন্দ করেছিলেন তাঁকে।












