কালীপুজোর আগেই বড় সুখবর! SSC-র ইন্টারভিউ তালিকায় নাম উঠল ৩৮ হাজারের, কীভাবে দেখবেন?

Published on:

Published on:

WBSSC Recruitment 2026 Group C and D Interview List

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় আট মাস ধরে ফলের অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ C ও গ্রুপ D নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে প্রাথমিক ইন্টারভিউ তালিকা। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩৮ হাজার প্রার্থী। এবার পরবর্তী ধাপে তাঁদের নথি যাচাই এবং ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে (WBSSC Recruitment 2026)।

WBSSC Recruitment 2026 : কোন ভিত্তিতে তৈরি হল প্রার্থীদের তালিকা?

২০২৫ সালের প্রথম SLST বা নন-টিচিং স্টাফ নিয়োগের ক্লার্ক পদের জন্য এই তালিকা প্রকাশ করেছে কমিশন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সংশোধিত শূন্যপদের যে হিসাব জমা দেওয়া হয়েছিল, সেটিকেই ভিত্তি হিসেবে ধরা হয়েছে। সেই তথ্য মেনেই প্রাথমিকভাবে ইন্টারভিউয়ের জন্য যোগ্যদের নাম প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এই তালিকা জানানো হয়। সেখানে মোট ৩৮ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হয়েছে (WBSSC Recruitment 2026)।

SSC announces major changes in the recruitment of Class 11-12 teachers.

গ্রুপ C ও D-তে কত শূন্যপদ?

কমিশনের তথ্য অনুযায়ী, এই নিয়োগের অধীনে গ্রুপ C-তে শূন্যপদ রয়েছে ২৯৮৯টি। অন্যদিকে, গ্রুপ D-তে পদসংখ্যা ৫৪৮৮। গত ৮ মার্চ গ্রুপ C এবং ১ মার্চ গ্রুপ D পদের পরীক্ষা হয়েছিল। যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত তালিকায় নিজেদের নাম খুঁজে নিতে পারবেন। নামের পাশাপাশি তালিকায় দেওয়া অন্যান্য তথ্যও ভালো করে দেখে নেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ ১ জানুয়ারি থেকেই কি বাড়তি বেতন? অষ্টম পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট!

এরপর কী করতে হবে চাকরিপ্রার্থীদের?

ইন্টারভিউ তালিকায় নাম থাকা প্রার্থীদের পরবর্তী সময়ে মূল নথি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। এরপর হবে ইন্টারভিউ। তবে এই দুই প্রক্রিয়া কবে শুরু হবে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও দিন জানায়নি স্কুল সার্ভিস কমিশন। পরবর্তী বিজ্ঞপ্তিতে দিনক্ষণ ও সম্পূর্ণ সূচি জানানো হবে।

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল। সেই ঘটনার পর নতুন করে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। ২০২৬ সালের মার্চ মাসে গ্রুপ C এবং গ্রুপ D-র পরীক্ষা আলাদা দিনে হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের কারণে ফল প্রকাশে দেরি হয়। শেষ পর্যন্ত প্রায় আট মাস পর প্রাথমিক ইন্টারভিউ তালিকা সামনে আনল স্কুল সার্ভিস কমিশন (WBSSC Recruitment 2026)।