বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার ভারতীয় ক্রিকেট (India National Cricket Team) অনুরাগীদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ,ওই দিন একদিকে যেমন ওমেন্স এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতের মেয়েরা, অন্যদিকে ভারত (India) ও আফগানিস্তানের (Afghanistan) মধ্যে ৩ ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সম্পন্ন হবে। এই ম্যাচটি আগামীকাল অর্থাৎ রবিবার, সন্ধ্যা ৭ টায় শুরু হবে। এই সিরিজটির আয়োজক আফগানিস্তান। এদিকে, এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন ঘটেছে সঞ্জু স্যামসনের। ভারতকে ২০২৬ সালের T20 বিশ্বকাপের শিরোপা জয়ের ক্ষেত্রে সঞ্জু স্যামসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদিকে, সঞ্জুর প্রত্যাবর্তনে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী অথবা উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ সুযোগ নাও পেতে পারেন।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম T20-তে কেমন হবে ভারতের (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন?
অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন কী ইনিংস শুরু করবেন: জানিয়ে রাখি যে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম T20-তে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ইনিংস শুরু করতে পারেন। এমনটা হলে বৈভব সূর্যবংশী প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন। এদিকে, ঈশান কিষাণ ৩ নম্বরে খেলতে পারেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৪ নম্বরে এবং সহ-অধিনায়ক তিলক ভার্মা ৫ নম্বরে খেলবেন।

উল্লেখ্য যে, এই সিরিজের জন্য নীতীশ কুমার রেড্ডি টিম ইন্ডিয়ায় ফিরছেন। তাঁকে সরাসরি প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে তিনি ৬ নম্বরে খেলতে পারেন। তাঁর পরে খেলতে পারেন শিবম দুবে। এর ফলে ৬ ও ৭ নম্বরে ভারতের কাছে দু’জন বিস্ফোরক ম্যাচ ফিনিশার থাকবে। এছাড়াও, স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল আট নম্বরে সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন: ‘মুম্বাইয়ের রাজা’ এবার কলকাতায়! নিউটাউনে দেখা মিলবে সবচেয়ে বড় গণেশের, আয়োজনে Banglahunt
এমতাবস্থায় ওয়াশিংটন সুন্দর হয়তো সুযোগ নাও পেতে পারেন। এদিকে, প্রধান স্পিনার হিসাবে দলে থাকতে পারেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং ফাস্ট বোলিংয়ের দায়িত্ব নিতে পারেন। এইভাবে ভারতের ৬ টি বোলিং বিকল্প উপলব্ধ থাকবে।
আরও পড়ুন: ঐতিহাসিক রেকর্ড! সর্বকালের সর্বোচ্চে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, চমকে দেবে পরিসংখ্যান
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম T20 র জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং।













