বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাসে ডিএ বেড়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees)। একলাফে ২০ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি পেয়েছে রাজ্যে। এবার আরও এক রাজ্যে বাড়ল মহার্ঘ ভাতা। সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার। (DA Hike News)
ডিএ বৃদ্ধি পড়শী রাজ্যে | Dearness Allowance
ঘটনাস্থল ওড়িশা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে সুখবর দিয়েছেন।

সরকারি কর্মচারীরা এতদিন ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার তা থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত ডিএ ১ জুলাই থেকে কার্যকর হবে এবং বর্ধিত মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে নগদে প্রদান করা হবে সরকারি কর্মীদের।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কবে কমবে দুর্যোগ? আবহাওয়ার আগাম আপডেট
এছাড়া, সে রাজ্যের পেনশনভোগীদের জন্যও মহার্ঘ ভাতাও তিন শতাংশ বাড়ানোর ঘোষণা হয়েছে। এই বৃদ্ধির ফলে ওড়িশা সরকারের প্রায় ৮.৫ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ডিএ এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে সরকার তরফে।
এদিকে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে বাংলার রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির করেছে অক্টোবর মাস থেকে। ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ২০২৭ সালে নয়া পে কমিশন আসার আগে ফের একবার বাংলায় ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে একাধিক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে।












