মুখেই গলে যাবে, মালাই-কাঁচালঙ্কার স্বাদ লেগে থাকবে জিভে, একবার চেখেই দেখুন মাটনের এই রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উৎসব হোক বা না হোক, ভূরিভোজ চলতেই থাকে বাঙালির। ছুটির দিন মানে অনেক বাড়ির হেঁশেলেই রান্না হয় মাটন। আর রবিবারের মাটন মানেই আলু দিয়ে পাতলা ঝোল (Recipe) নয়তো ঝাল ঝাল কষা। তবে মাঝে মাঝে স্বাদে একটু বৈচিত্র্য আনা দরকার।

এভাবে রাঁধুন মাটনের সাদা গ্রেভি (Recipe)

ঝোল বা কষার বাইরে অন্য রকম কিছু চেখে দেখতে চাইলে বানিয়ে ফেলুন মালাই মাটন। নরম তুলতুলে মাটন চাইলে এভাবে রাঁধুন মাংস। মুখে লেগে থাকবে। দেখে নিন রেসিপি-

Rich creamy malai mutton recipe

মালাই মাটনের উপকরণ:

মাটন- ৭৫০ গ্রাম

পেঁয়াজ কুচি- ৩ টি

টক দই- ৪ টেবিল চামচ

কাজুবাদাম- ২০ গ্রাম

কাঁচালঙ্কা- ১০-১২ টি

জিরে গুঁড়ো- ১ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

আদা রসুন বাটা- ২ টেবিল চামচ

এলাচ- ৩-৪ টি

লবঙ্গ- ৩-৪ টি

জিরে- ১ চা চামচ

গোলমরিচ- ১ চা চামচ

কসৌরি মেথি- ১ টেবিল চামচ

ক্রিম- ৩ টেবিল চামচ

ঘি- ১ টেবিল চামচ

আরও পড়ুন : পুরো সিট না পেলেই টাকা ফেরত? RAC ব্যবস্থায় বড় বদলের সম্ভাবনা

মালাই মাটনের প্রণালী: মাংসে টক দই আর নুন মাখিয়ে ১ ঘন্টা রেখে দিন। এবার কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে গোটা গরম মশলা ফোরন দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করুন। তার মধ্যে দিন আদা রসুন বাটা (Recipe)। এরপর জিরে, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলা কষান। তেল ছেড়ে এলে মাটন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুকারে ঢেলে দিন।

আরও পড়ুন : মমতার বাড়িতে দমকল বাহিনী, ধরানো হল নোটিশ

৩-৪ টি সিটির পর মাংস সেদ্ধ হয়ে গেলে তা আবার কড়াইতে ঢেলে দিন। অন্যদিকে কাজুবাদাম আর কাঁচালঙ্কা মিক্সিতে বেটে নিয়ে ওই মিশ্রণ ঢেলে দিন মাংসে। ভালো করে কষিয়ে দিয়ে দিন কসৌরি মেথি আর ফ্রেশ ক্রিম। সবশেষে যোগ করুন কাঁচালঙ্কা। রুমালি রুটি, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মালাই মাটন।