মাসে ১৫০০ টাকার সঙ্গে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! মহিলাদের জন্য নয়া প্রকল্প রাজ্যের

Published on:

Published on:

Government scheme Mukhyamantri Apna Parivar Sukhi Parivar Yojana to launch in Himachal Pradesh

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে তাঁদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। এবার বাংলার অন্নপূর্ণা যোজনার ধাঁচে হিমাচল প্রদেশের মহিলাদের জন্য চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী আপনা পরিবার সুখী পরিবার যোজনা (Mukhyamantri Apna Parivar Sukhi Parivar Yojana)। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প অনুমোদিত হয়েছে।

মহিলাদের মাসে ১৫০০ টাকার সঙ্গে ফ্রি বিদ্যুৎ | (Government Scheme)

হিমাচল প্রদেশ সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৩.৫ লক্ষ যোগ্য মহিলাকে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উপভোক্তা পরিবারগুলিকে প্রতি মাসে ৩০০ ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Government Scheme

তবে অন্যান্য সকল সরকারি প্রকল্পের মতো মুখ্যমন্ত্রী আপনা পরিবার সুখী পরিবার যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারী মহিলার বয়স ১৮ বছর থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। কারণ ৬০ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য রাজ্যের সামাজিক সুরক্ষা পেনশন রয়েছে।

আরও পড়ুনঃ ‘বিচারব্যবস্থা নিরপেক্ষ নয়’! হাইকোর্টের শোকজের পর ফের বিস্ফোরক অভিষেক

পাশাপাশি হিমাচল প্রদেশের স্থায়ী বাসিন্দা হলেই এই রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে যেসব মহিলার পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করেন অথবা সরকারি পেনশনভোগী, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

২০২২ সালে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রাপ্তবয়স্ক মহিলাদের ১৫০০ টাকা ও ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে সেই প্রতিশ্রুতি পূরণ করা হল। এর আগে ২০২৪ সালে ইন্দিরা গান্ধী প্যায়ারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা চালু হয়েছিল। তবে প্রথম বছরে মাত্র ৩০ হাজারের কিছু বেশি মহিলার কাছে সেই প্রকল্পের সুবিধা পৌঁছেছিল।

এবার রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন প্রকল্প চালু করতে চলেছে হিমাচল প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী আপনা পরিবার সুখী পরিবার যোজনার মাধ্যমে মাসে ১৫০০ টাকার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ফ্রি বিদ্যুৎ পাওয়া যাবে। ফলে উপভোক্তাদের অনেকটা সুবিধা হবে।