মাত্র একদিনেই বুক ২০ লক্ষেরও বেশি টিকিট! দুর্ধর্ষ রেকর্ড গড়ল IRCTC

Published on:

Published on:

Indian Railways IRCTC sets new record with over 20 lakh tickets booked in just one day.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
ভারতীয় রেলের (Indian Railways) অনলাইন টিকিট বুকিং পরিষেবা, IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) একদিনে ২০ লক্ষেরও বেশি টিকিট বুক (Ticket Booking) করে একটি নতুন রেকর্ড করেছে। মূলত, IRCTC-র তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে মোট ২০,০৬,৩৫৩ টি টিকিট বুক করা হয়েছিল। এই রেকর্ডের প্রধান কারণ হিসাবে উৎসবের মরশুমে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP)-এর অধীনে বুকিং বৃদ্ধিকে উল্লেখ করা হচ্ছে। এর আগের দিন, অর্থাৎ ৬ সেপ্টেম্বর, প্রায় ১৯.৫০ লক্ষ টিকিট বুক করা হয়েছিল। জানিয়ে রাখি যে, IRCTC-র তথ্য অনুযায়ী, গত বছর একদিনে সর্বোচ্চ প্রায় ১৮.৪০ লাখ টিকিট বুক করা হয়েছিল। এই বছর সেই সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে একটি নতুন রেকর্ড গড়েছে। রেলের মতে, অনলাইন টিকিট বুকিংয়ের সুযোগ ক্রমাগত বাড়ছে এবং যাত্রীরা এখন আগের চেয়ে ইন্টারনেটের মাধ্যমে টিকিট বুক করতে বেশি পছন্দ করছেন।

দুর্ধর্ষ রেকর্ড গড়ল IRCTC (Indian Railways):

সংরক্ষিত টিকিটের ৮৯ শতাংশ অনলাইনে বুক করা হয়: IRCTC-র তথ্য অনুযায়ী, বর্তমানে সংরক্ষিত টিকিটের মাত্র প্রায় ১১ শতাংশ অফলাইনে বুক করা হচ্ছে। যেখানে ৮৯ শতাংশ অনলাইনে বুক করা হচ্ছে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, যাত্রীদের মধ্যে অনলাইন টিকিট বুকিং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। IRCTC জানিয়েছে যে টিকিট বুকিং সিস্টেমকে শক্তিশালী করার জন্য পুরনো সার্ভারগুলি নতুন সার্ভার দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। ‘এনগেট রিফ্রেশ’-এর অধীনে করা এই পরিবর্তনগুলি সিস্টেমের ক্ষমতা প্রায় দ্বিগুণ করেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও, ১৫ জুলাই, ২০২৬ তারিখে একটি নতুন বিটা ইন্টারফেস চালু করা হয়েছে। এই ইন্টারফেসটি একটি স্ক্রিনেই স্লিপার, এসি ৩-টিয়ার এবং এসি ২-টিয়ারের মতো ক্যাটাগরিতে আসন সংখ্যা প্রদর্শন করে। এর ফলে যাত্রীদের জন্য টিকিট বুক করা আরও সহজ হয়েছে।

Indian Railways IRCTC sets new record with over 20 lakh tickets booked in just one day.

BOT ট্রাফিকও নিয়ন্ত্রণ করা হয়েছে: উল্লেখ্য যে, IRCTC-র মতে, সিস্টেমে অ্যান্টি-বট এবং CDN প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে BOT ট্রাফিক প্রায় ৫৫ থেকে ৬৫ শতাংশ কমে গেছে। এর পাশাপাশি ভুয়ো ওয়েবসাইট ও অ্যাপের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সুযোগ পাবেন না বৈভব সূর্যবংশী? আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম T20-তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

বুকিং এজেন্টদের জন্য নতুন নিয়ম: ইতিমধ্যেই IRCTC জানিয়েছে যে, YTSK এবং RTSA-এর মতো অনুমোদিত এজেন্টরা সকাল ৮ টা থেকে সকাল ৮ টা বেজে ১০ মিনিটের মধ্যে ARP টিকিট বুক করতে পারবে না। একইসঙ্গে, ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে চালু হওয়া ARP উইন্ডোতে টিকিট বুক করার জন্য আধার ভেরিফায়েড ইউজার হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: ‘মুম্বাইয়ের রাজা’ এবার কলকাতায়! নিউটাউনে দেখা মিলবে সবচেয়ে বড় গণেশের, আয়োজনে Banglahunt

ভুয়ো ID-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ: জানিয়ে রাখি যে, প্রতারণামূলক টিকিট বুকিং রোধ করতে IRCTC ভুয়ো ইউজার ID-র বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। IRCTC জানিয়েছে যে, এখনও পর্যন্ত ৩.০৪ কোটি ইউজার ID নিষ্ক্রিয় করা হয়েছে এবং ৬.৩৩ কোটি আইডি রি-ভ্যালিডেশনের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও, ১৬,০৪১ টি সন্দেহজনক ইমেল ডোমেইন ব্লক করা হয়েছে। IRCTC জানিয়েছে যে, এই প্রযুক্তিগত পরিবর্তন এবং জাল বুকিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রভাব এখন টিকিট বুকিং ব্যবস্থার কার্যকারিতা ও গতিতে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।