বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারী (Government Employees) এবং পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম (West Bengal Health Scheme) নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। এবার বয়স বা আয়ের কারণে WBHS থেকে বাদ পড়া ছেলে-মেয়েরাও হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। অর্থ দপ্তরের মেডিক্যাল সেল এই নতুন ব্যবস্থা চালু করছে।
পশ্চিমবঙ্গ হেলথ স্কিম-এ নয়া সুবিধা | Government Of West Bengal
রাজ্য সরকার তরফে এই সুবিধা আনা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। ১১.০৯.২০২৬ তে দেওয়া এই নির্দেশ অনুযায়ী এই সুবিধা কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৬ থেকে। তবে শর্তও রাখা হয়েছে। বলা হয়েছে, এক্ষেত্রে চিকিৎসার পুরো খরচ নিজেকেই বহন করতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্যপ্রকল্পে “Non-Pecuniary Beneficiary” নামে নয়া ক্যাটাগরি আনা হয়েছে।
রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে এই নতুন ক্যাটাগরিতে নথিভুক্ত সন্তানরা সম্পূর্ণ নিজের খরচে WBHS-empanelled হাসপাতালে WBHS-approved রেটেই নিজেদের চিকিৎসা করাতে পারবেন। সরকারের এক্ষেত্রে কোনও আর্থিক দায় থাকবে না। এই সুবিধা সম্পূর্ণ ঐচ্ছিক। সরকারি কর্মচারী বা পেনশনার নিজে থেকে আবেদন করলেই এর আওতায় সুবিধা মিলবে।

আরও পড়ুন: রেজিনগরের লড়াইয়ে অভিজ্ঞ মুখ, বিজেপির প্রার্থী হলেন দলের প্রাক্তন জেলা সভাপতি শাখারভ
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ হেলথ স্কিম-র নিয়ম অনুযায়ী ছেলে ২৫ বছর বয়স পার হলে বা আর্থিকভাবে স্বাবলম্বী হলে স্কিম থেকে বাদ যায়। মেয়ের ক্ষেত্রে বিয়ে হলে বা আর্থিকভাবে স্বাবলম্বী হলে নাম বাদ পরে। এতদিন দীর্ঘদিন WBHS-এর সুবিধা পাওয়ার পর হঠাৎ করে তাঁদের বেসরকারি হাসপাতালের চড়া খরচ বহন করতে হচ্ছিল। অনেক ক্ষেত্রে চিকিৎসার ধারাবাহিকতাও নষ্ট হচ্ছিল। সেই সমস্যার কথা মাথায় রেখেই এই নয়া সুবিধা আনা হয়েছে। যার দ্বারা সরকারি কর্মচারী ও পেনশনাররা নিঃসন্দেহে উপকৃত হবেন।













