ঘোষিত হলো ঐতিহ্যবাহী IFA শিল্ড সূচি! একই গ্রূপে নেই ইস্টবেঙ্গল – মোহনবাগান, শুরুতেই মিনি ডার্বি

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রায় শেষ হয়ে এসেছে কলকাতা ফুটবল লিগের লড়াই। এইমুহূর্তে লিগ জয়ের জন্য ফেভারিট মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডান (Mohammedan SC)। কিন্তু এই টুর্নামেন্ট শেষ হলেও ভারতীয় ফুটবলের রোমাঞ্চ শেষ হচ্ছে না। এই টুর্নামেন্টের সমাপ্তি হতে না হতেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড (2026 IFA Shield)। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টে আসন্ন আইএসএল মরশুমের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে ইস্টবেঙ্গল (East Bengal) সহ বাকি দলগুলিকে।

এবারের আইএফএ শিল্ডের সংস্করণে অংশ নিচ্ছে মোট ৬টি দল। তার মধ্যে রয়েছে কলকাতার তিন প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান। তার পাশাপাশি ভিন রাজ্যের আরও তিনটি শক্তিশালী ক্লাব এই টুর্নামেন্ট খেলার জন্য রাজি হয়েছে। তবে আগের মতো কোনও বিদেশি দলকে আর দেখা যাবে না ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি ক্লাবগুলি হলো আইএসএলের পাঞ্জাব এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এবং আই লিগের শ্রীনিধি ডেকান এফসি।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি! কারা ছিল তার পছন্দের প্রতিপক্ষ? তালিকায় এক বিশ্বজয়ী দেশ

ইতিমধ্যেই এই ছয়টি দলকে দুটি গ্রূপে ভাগ করা হয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান অবশ্য ডুরান্ডের মতো এই টুর্নামেন্টে এক গ্রূপে থাকছে না। কিন্তু ইস্টবেঙ্গলের সাথে একই গ্রূপে রয়েছে মহামেডান এফসি। এক নজরে আইএফএ শিল্ডের গ্রূপবিন্যাস দেখে নেওয়া যাক…….

◆ গ্রুপ এ

●ইস্টবেঙ্গল
●মহমেডান স্পোর্টিং
●পঞ্জাব এফসি

◆ গ্রুপ বি

●মোহনবাগান সুপার জায়ান্ট
●নর্থইস্ট ইউনাইটেড
●শ্রীনিধি ডেকান এফসি

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ খেলা ৯ জন ফুটবলারকে নিয়ে কলকাতার মাটিতে পা রাখছে ব্রাজিল! খুশি ভক্তরা

২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম মহমেডান মিনি ডার্বির মধ্যে দিয়ে আরম্ভ হবে এই মরশুম। এছাড়া ২৮ শে সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি ও তারপর ২৯শে সেপ্টেম্বর মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের দিকেও সকলের নজর থাকবে। এছাড়া গ্রুপ পর্বের সব ম্যাচ আয়োজিত হবে দুপুর ৩টা থেকে। ২রা অক্টোবর একইদিনে আয়োজিত হবে দুটি সেমিফাইনাল। কিন্তু ওইসময় ব্রাজিল, উরুগুয়ের মতো ম্যাচের জন্য পাওয়া যাবে না যুবভারতী ক্রীড়াঙ্গন। তাই এখনই ফাইনালের দিন, সময় ও ভেন্যু ঘোষণা করেনি আইএফএ।