বকেয়া DA পেতে নাম, বিভাগ ও ব্যাঙ্কের নাম জানাতে হবে! KMC এলাকার পেনশনারদের জন্য জরুরি বার্তা

Published on:

Published on:

dearness allowance(315)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে মামলা চলছে রাজ্যের সর্বোচ্চ ও দেশের সর্বোচ্চ আদালতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হচ্ছে সরকারি কর্মচারী ও পেনশনারদের। প্রথম দিকে KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে তা ঢুকতে শুরু করেছে। যদিও অনেকে অভিযোগ করছেন যে, তারা এখনও একটি পয়সাও পাননি। এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন মলয় মুখোপাধ্যায়।

বকেয়া ইস্যুতে পেনশনারদের উদ্দেশে বার্তা | Dearness Allowance

কেএমসি এলাকার যে সকল পেনশনভোগী এখনও তাদের বকেয়া ডিএ (DA) পাননি তাদের উদ্দেশে বার্তা ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের। এই সকল পেনশনভোগীকে পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের নাম, বিভাগ/ডি.ও.আর/ডি.ও.ডি, ব্যাঙ্কের নাম ও শাখা এবং পি.পি.ও. নং এই বিবরণগুলি পোস্টের কমেন্ট বিভাগে জানানোর জন্য বলেছেন মলয় মুখোপাধ্যায়।

তবে তিনি এটাও বলেছেন, “বিবরণগুলি দেওয়ার সাথে সাথেই ফোন করে জানতে চাইবেন না যে আমরা এটাতে কতটা অগ্রসর হয়েছি। অন্তত ৭-১০ দিন আমাদের অপেক্ষা করতে হবে। আমরা লিস্ট করব। সেই লিস্ট আমাদের জমা দিতে হবে।”

ভিডিও বার্তায় তিনি বলেছেন, “যাঁদের ডিএ ব্যাঙ্কগুলো থেকে লাগু হয়েছে কিন্তু এখনও অনেকে তা পায়নি। আমরা বলেছিলাম যে অপেক্ষা করুন। আমরা বিভিন্ন ব্যাঙ্কগুলোতে যে পেনশন সেল রয়েছে সেখানে যাব। তাদেরকে ও অর্থদপ্তরে তালিকা প্রদান করব। যাতে এই বকেয়া তারা খুব সত্তর পেয়ে যান।”

মলয়বাবুর কথায়, “গত ২৭ অগাস্ট থেকে ডিএ দেওয়া শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্ক সেটা বলেছিল যে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আশা করছি আমাদের এই বকেয়া ডিএ দেওয়া শেষ হয়ে যাবে। অনেকেই স্টেট ব্যাঙ্কে আছেন যাঁরা পুরো পেয়ে গেছেন। আবার অনেকেই পাননি। স্বাভাবিকভাবেই তারা আমাদের কাছে জানতে চাইছেন। ”

dearness allowance(311)

আরও পড়ুন: রাত পোহালেই অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার! সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না জানুন

তিনি আরও বলেন, “তবে হ্যাঁ আমরা অবশ্যই বলছি, kmc এলাকায় যে পেনশনাররা যাঁরা ০১. ০৪. ২০০৮ এর আগে বা ওইদিন অবসর নিয়েছেন তারা ওই ০১. ০৪. ২০০৮ থেকে ৩১. ১২. ২০১৯ পর্যন্ত সরকারি হিসেব মতো তারা সম্পূর্ণ ডিএ পেয়ে গেছেন। যাঁরা পায়নি, পেনশন পাচ্ছেন কিন্তু বকেয়া ডিএ পাবেন না, সেটা কিন্তু হবে না। আমরা তাঁদের ১০০ শতাংশ নিশ্চিত করছি যে তারা বকেয়া ডিএ পাবেই।”