বাংলা হান্ট ডেস্কঃ আজ ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একদিকে তাঁর জন্মদিন, অন্যদিকে অন্নপূর্ণা দিবস, দুই মিলিয়ে আজ রাজ্য জুড়ে উৎসবের আবহ। এই বিশেষ দিনে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বাংলার মহিলাদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নিজে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মোদীর | (Narendra Modi)
বৃহস্পতিবার অন্নপূর্ণা দিবস উপলক্ষে বিধাননগরের বইমেলা প্রাঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ভার্চুয়ালি অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁদের মন্ত্রই হল কথা কম, কাজ বেশি। সেই ভাবনা থেকেই অন্নপূর্ণা যোজনা শুরু করা হয়েছিল। আজ এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন।
আরও পড়ুনঃ ঢুকতে শুরু করেছে সেপ্টেম্বরের কিস্তি! এর মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন মোদী বলেন, “প্রায় দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে আজ অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা যেমন কোনও মায়ের জন্য বাচ্চার পড়াশোনার খরচ, তেমনই কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্য কোনও দরকারি জিনিসের খরচ। আসলে জরুরি বিষয়গুলি নিয়ে ভাবতে না হলে আত্মবিশ্বাস আসে। ফলে অন্নপূর্ণা যোজনা মা-বোনেদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে, তাঁদের আরও শক্তিশালী করে তুলছে।“
এদিকে বইমেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীগণ। সেই অনুষ্ঠান থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রীও।

রাজ্যের লক্ষ লক্ষ মহিলার উদ্দেশে শুভেন্দু বলেন, “আজ আমরা দেড় কোটিরও বেশি অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ট্রান্সফার করেছি। সংখ্যাটা প্রায় ১ কোটি ৬০ লাখের কাছাকাছি। আরও যেসব মহিলা বাকি আছেন, তাঁদের প্রত্যেককে আমরা বাছাই করে টাকা পাঠিয়ে দেব। আজ সারাদিন ধরে অ্যাকাউন্ট ট্রান্সফার প্রক্রিয়া চলবে।“
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হচ্ছে। সেই অনুষ্ঠান থেকেই মহিলাদের উদ্দেশে বড় বার্তা দেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দু’জনেই। কীভাবে এই প্রকল্প বাংলার মহিলাদের শক্তি হয়ে উঠছে তা নিজের বার্তায় তুলে ধরেন প্রধানমন্ত্রী।













