‘মমতা ব্যানার্জি চাইতেন না রাইটার্স রেডি হোক!’, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published on:

Published on:

Dilip Ghosh says Mamata Banerjee did not Writers Building to be ready
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ দেশ জুড়ে ধুমধাম করে উৎসবের মতো পালন করা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিন (PM Narendra Modi Birthday)। এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেই বাংলায় সেবা সংকল্প অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। প্রসঙ্গত বাংলায় বিজেপির সরকার (West Bengal BJP) গঠনের পর এটাই প্রথম জন্মদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তাই তাকে বিশেষ সম্মান জানাতে গোটা দিনটাকেই একেবারে উৎসবের মতো ধুমধাম করে পালন করেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিন প্রসঙ্গে দিলীপ ঘোষ

রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, ‘বিশ্ববরেণ্য নেতা তথা মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ৭৭তম জন্মদিন। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তাঁর সুস্থ সবল জীবন। এবং সারা দেশবাসীর জন্য শুভেচ্ছা জানাবো।’ প্রসঙ্গত প্রধানমন্ত্রী জন্মদিন পালন করতে সাতটার সময় প্রত্যেকের বাড়িতে প্রদীপ জালানোর আহবান করা হয়েছিল। পাশাপাশি শঙ্খ ঘন্টা বাজিয়ে এদিন উদযাপন করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন।

একইসঙ্গে এই সেবা সংকল্প অভিযান প্রসঙ্গে তিনি বললেন, ‘আজ থেকে একমাস সেবা সংকল্প অভিযান চলবে। আজ ১৭ই সেপ্টেম্বর থেকে আগামী ১৭ই অক্টোবর দেশজুড়ে বিশ্বজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর সেবার যে সাফল্য সেটা প্রচার করা হবে, সেবা প্রাপ্ত যারা তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। আগামী ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার জন্য সারা দেশবাসীকে উদ্বুদ্ধ করার প্রয়াস করা হবে।’

আরও পড়ুনঃ পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার! হাসপাতালে ভর্তি হলেই মিলবে ৫ লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা

অন্যদিকে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বললেন, ‘তোলাবাজি, সিন্ডিকেট সমস্ত জায়গায় গভীরে চলে গিয়েছে। কিন্তু সমাধান হবেই সময় লাগবে। নতুন সরকার এসেছে, সরকার চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার কাজে বেশি ব্যস্ত। বহু বছর কর্মচারী নিয়োগ হয়নি বলে কর্মচারী কম আছে। তার মধ্যেও যে সমস্ত অপরাধ চলছে সেগুলো বন্ধ করার চেষ্টা হচ্ছে । দোষীদের সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে। পুলিশ থেকে শুরু করে কোন সরকারি কর্মচারী গুন্ডা-মস্তান কাউকে ছাড়া হবে না। যত অপরাধ হয়েছে টিএমসির আমলে তার কোন বিচার হয়নি, দোষীরা সাজা পায়নি তাই অপরাধ উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। ‘

তবে বর্তমান সরকারের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের মন্ত্রী বললেন, ‘আমাদের সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত ডিপার্টমেন্টকে এবং পুলিশকে যাতে কোন অপরাধী ছাড়া না পায়, সবাই যাতে সাজা পায় তারই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমাদের কর্মীদের ওপরেও অত্যাচার হয়েছিল, খুন হয়েছিল তারও বিচার শুরু হচ্ছে এবং যেকোন রাজনৈতিক পরিবেশ এবার সমাজে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারও বিচার হবে । কাউকে আইন হাতে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হয়নি। কেউ আইনশৃঙ্খলা ভাঙবে না, কোনো পার্টি অফিসে অ্যাটাক করবে না। বিজেপি তার কর্মীদের বলে দিয়েছে। কোন যদি তথ্য থাকে যারা অসামাজিক কার্যকর করে তাদেরকেও ছাড়া হবে না।’

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ এদিন বললেন, ‘যত তাড়াতাড়ি টিএমসি পার্টি উঠে যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল সুস্থ হবে। তারা যে রাজনৈতিক কালচার পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন সেটা বাংলার কালচার নয়। টিএমসির লোকেরা যা করছেন, তাতে তারা বুঝবেন একটা সীমা থাকা উচিত। এত বড়, সিনিয়র পলিটিশিয়ান নেতা সমাজেও তাঁদের প্রতিষ্ঠা আছে তো তাঁরা যেদি ঠিকঠাক শব্দ প্রয়োগ না করেন তাহলে সবাই কি শিখবে।’

আরও পড়ুনঃ উৎসবের মরসুমে মিলবে স্বস্তি! দাম কমতে পারে ভোজ্য তেলের, প্রস্তুতি নিচ্ছে সরকার

অন্যদিকে বাংলার ঐতিহ্য রাইটার্স প্রসঙ্গে দিলীপবাবু এদিন বললেন, ‘এত বছর ধরে রাইটার্সকে রেডি করার কোন চেষ্টাই করা হয়নি, টাকা দেওয়া হয়নি। মমতা ব্যানার্জি চাইতেন না রাইটার্স রেডি হোক। ওটা একটা ঐতিহ্য আমাদের। এত বছর সরকার চলেছে। উনি চলে গিয়েছেন। কি হয়েছে জানি না, কোন জ্যোতিষী বলেছেন গঙ্গা পার হয়ে চলে গেলেন। উনার জন্য ঠিক ছিল কিন্তু সেটাও ঠিক হলো না সব গেল।’

একইসাথে তাঁর সংযোজন, ‘আমি নিজে গিয়ে রাইটার্সে দেখে এসেছি। আমার এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের অফিস রেডি হচ্ছে। কয়েকজন মন্ত্রী অলরেডি বসছেন। আমার মনে হয়, সরকার ইনিশিয়েটিভ নিয়েছে। টাকা-পয়সা ছিলনা তাই পি ডাব্লিউ ডি কাজ করতে পারেনি গত দু’বছরে। এবার কাজ শুরু হবে, এবং সেখানে দপ্তর গুলো আসবে। সেচ দপ্তর আসছে। সময় মতো কাজ করা এবং সুসংগত ভাবে কাজ করার যে চেষ্টা সেটা হয়নি। এটা সরকারের ইচ্ছা ছিল না। এবার চেষ্টা শুরু হয়েছে। সলভ করা হবে। আর যদি এরকম হয়ে থাকে তার তদন্ত হবে।’