বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana)। গতকাল এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে মহিলাদের অ্যাকাউন্টে।
অন্নপূর্ণা বদলাচ্ছে নদীয়ার চিত্র | Annapurna Yojana
জন্মদিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পশ্চিমবঙ্গের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা জমা পড়ছে। এই টাকার জন্য কারও কাছে তাঁদের হাত পাততে হবে না। এটা ওঁদের জীবনে একটা বিরাট সম্বল।” পরপর চার মাস অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন বাংলার মহিলারা। যেই প্রকল্প বর্তমানে অনেক দারিদ্রসীমার নিচে থাকা মহিলাদের কাছে বড় ভরসার জায়গা। যেমনটা দেখা গেল নদীয়ার।
বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বারা উপকৃত নদীয়ার লক্ষাধিক মহিলা। বৃহস্পতিবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীকান্ত পাল্লী। তিনি জানান, জেলায় ১০ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাচ্ছেন।
তিনি বলেন, এটা শুধুমাত্র মাসিক সহায়তা নয়। এই টাকা মানুষের বাড়িতে পরিবর্তন আনতে পারে। রাজ্যে দেড় কোটি মহিলা এই সুবিধা পাচ্ছেন। আমাদের জেলাতেই এই প্রকল্পের উপভোক্তা সংখ্যা ১০ লক্ষ। প্রশাসন সূত্রে খবর, নদীয়ায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রায় ১৪ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। তার মধ্যে অধিকাংশই টাকা পেতে শুরু করেছেন।

আরও পড়ুন: ভাড়া বাড়লেই বেসরকারি বাসে বড় বদল! এসি, ওয়াই-ফাই থেকে UPI, কী কী সুবিধা মিলবে?
প্রথম দফায় প্রায় ৭ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢোকে অন্নপূর্ণা যোজনার টাকা। গত ১৭ আগস্ট থেকে দ্বিতীয় দফায় আরও প্রায় ৩ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত নদীয়ায় মোট উপভোক্তার সংখ্যা ১০ লক্ষ।













