বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে খড়গপুর ডিভিশনে আবারও বাতিল ট্রেন। জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অধীনে চেঙ্গাইল ইয়ার্ডে চলবে সংস্কারের কাজ। সেই কারণে আগামী ১৪ দিন ধরে বহু এক্সপ্রেস এবং লোকাল ট্রেন (Indian Railways) বাতিল করা হয়েছে খড়গপুর ডিভিশনে। ফলত টানা দু সপ্তাহ ধরে ভোগান্তির শিকার হতে হবে যাত্রীদের।
খড়গপুর ডিভিশনে একগুচ্ছ ট্রেন (Indian Railways) বাতিল
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত খড়গপুর ডিভিশনে বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দু সপ্তাহ ধরে বিভিন্ন দিনে প্রায় ৪০ টি হাওড়া-খড়গপুর, হাওড়া-মেদিনীপুর, মেদিনীপুর-হাওড়া, হাওড়া-মেচেদা, মেচেদা-হাওড়া, হাওড়া-পাঁশকুড়া, পাঁশকুড়া-হাওড়া রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।

কোন কোন ট্রেন বাতিল: আগামী ৯, ১০ ও ১১ অক্টোবর বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনও (Indian Railways) বাতিল থাকছে। এর মধ্যে রয়েছে হাওড়া-বারবিল এক্সপ্রেস, হাওড়া-দিঘা এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ এক্সপ্রেস এবং সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।
আরও পড়ুন : মাংস গলে গেলেও আলু শক্ত, এই ৫ টিপসে মাখনের মতো হবে আলু
কবে বাতিল থাকবে ট্রেন: আগামী ১০ অক্টোবর বাতিল থাকবে হাওড়া-খড়গপুর মেমু, ১১ অক্টোবর বাতিল থাকবে খড়গপুর-হাওড়া মেমু। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে খড়গপুর ডিভিশনের তরফে।
আরও পড়ুন : পুজোর মুখে বন্ধ পরপর সিরিয়াল, বছর ঘোরার আগেই শেষ হচ্ছে জলসার এই মেগা
দু সপ্তাহ ধরে প্রায় ৪০ টি ট্রেন বাতিল থাকছে খড়গপুর ডিভিশনে। পুজোর মুখে এতগুলি ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।













