বাংলাহান্ট ডেস্ক : পুজো প্রায় এসেই পড়ল। এই ছুটির মরশুমেই ঘুরতে যাওয়ার হিড়িক ওঠে। ফলস্বরূপ ট্রেনের (Pujo Special Train) টিকিটের জন্য পড়ে লম্বা লাইন। তবে এবার যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। উত্তরবঙ্গ ও অসমের জন্য একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল।
উত্তরবঙ্গ যাওয়ার পুজো স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং হাওড়া ও লামডিংয়ের মধ্যে চলবে স্পেশ্যাল ট্রেনগুলি। কবে কবে কোন ট্রেন চলবে দেখে নিন-

কবে কবে ছাড়বে: প্রতি শুক্রবার সকাল ৭ টা ১৫ তে হাওড়া থেকে ছাড়বে হাওড়া-লামডিং পুজো স্পেশ্যাল ট্রেন। পরের দিন সকাল ৮ টায় লামডিং পৌঁছাবে ট্রেনটি। ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে পুজো স্পেশ্যাল ট্রেনটি। প্রতি শনিবার বেলা ১১ টায় লামডিং থেকে ছেড়ে পরদিন দুপুর সাড়ে ১২ টায় পৌঁছাবে হাওড়া। সব মিলিয়ে মোট ৭ টি ট্রিপ করবে এই ট্রেন (Pujo Special Train)।
আরও পড়ুন : অক্টোবর জুড়ে বাতিল প্রচুর এক্সপ্রেস, রয়েছে হাওড়ার ট্রেনও, বাতিল করতে হবে প্ল্যান?
কোথায় স্টপেজ দেবে: যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা, মালদা সহ আরও কয়েকটি স্টেশনে দাঁড়াবে স্পেশ্যাল ট্রেনটি। এই ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও এসি কোচ থাকবে। কলকাতা ও নিউ জলপাইগুড়ির মধ্যেও স্পেশ্যাল ট্রেন চালানোর কথা বলেছে পূর্ব রেল।
আরও পড়ুন : মাছের ঝোলে দিন এই বাটা মশলা, পাতি রুই-কাতলাও হবে বিয়েবাড়ির মতো
১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশ্যাল ট্রেন চলবে। কলকাতা থেকে রাত ১১ টা ১০ এ ছেড়ে পরদিন সকাল ১০ টা ৪৫ এ নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ট্রেন। ফিরতি পথে ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-কলকাতা পুজো স্পেশ্যাল ট্রেন চলবে ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতি রবিবার ও সোমবার নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২ টা ৪৫ এ ছাড়বে ট্রেনটি। কলকাতায় পৌঁছাবে পরদিন রাত ১২ টা ৪০ এ। যাত্রাপথে দু দিকেই নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড সহ একাধিক স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।













