দূরত্বের জল্পনা উড়িয়ে আদুরে পোস্ট, রাজের থেকে শুভশ্রী কত ছোট জানেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ শুভশ্রী (Raj Subhashree)। পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নতুন নয় ইন্ডাস্ট্রিতে। শুভশ্রীও প্রেমে পড়েছিলেন রাজের, ঘটনাক্রমে যিনি টলিউডে তাঁর প্রথম ছবির পরিচালকও। যদিও তাঁদের মধ্যে প্রেম হয়েছিল অনেক পরে। তারপর সোজা বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। সম্প্রতি প্রাক্তন দেবের সঙ্গে আবারও শুভশ্রীকে নিয়ে চর্চা শুরু হয়েছিল। কিন্তু স্ত্রীর জন্মদিনেই সব গুঞ্জনে জল ঢাললেন রাজ।

শুভশ্রীর (Raj Subhashree) জন্মদিনে রাজের পোস্ট

৩ নভেম্বর জন্মদিন শুভশ্রীর। প্রতি বছরের মতো এবারও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক। একটি মিষ্টি ভিডিও শেয়ার করে রাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা’।

Age gap between raj subhashree

দেব শুভশ্রীকে নিয়ে জল্পনা: পুজোয় মুক্তি পেয়েছে রাজ শুভশ্রীর ‘দেশু ৭’। এই ছবির প্রচারে দুই প্রাক্তনের রসায়ন দেখে নতুন করে শুরু হয় চর্চা। এমনকি গুঞ্জন ছড়ায়, রাজের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে নায়িকার। কিন্তু এক পোস্টেই সমস্ত জল্পনায় জল ঢাললেন রাজ।

আরও পড়ুন :  মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে বড় সাফল্য CBI-এর! ওমান থেকে ভারতে ফেরানো হল মূলচক্রী সৌরভ চন্দ্রকরকে

রাজের দ্বিতীয় স্ত্রী শুভশ্রী: অথচ শুভশ্রী (Raj Subhashree) কিন্তু রাজের প্রথম স্ত্রী নন। আগে একবার বিয়ে হয়েছিল তাঁর। এমনকি শুভশ্রীর আগে তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন বলেও শোনা যায়। রাজের সঙ্গে নাম জড়িয়েছে মিমি চক্রবর্তী, পায়েল সরকারদের। শতাব্দী মিত্র নামে একজনের সঙ্গে বিয়েও হয়েছিল। কিন্তু সেই বিয়ে ভাঙে ২০১১ তে। শোনা যায়, টলিউডে রাজের সাফল্য কোনো ভাবে প্রভাব ফেলেছিল তাঁদের দাম্পত্যে।

আরও পড়ুন : সারাবছর পাবেন ইলিশের স্বাদ, এভাবে ‘নোনা ইলিশ’ বানানোর পদ্ধতি জানেন?

২০১৮ তে বিয়ে করেন রাজ শুভশ্রী (Raj Subhashree)। অভিনেত্রীর জন্ম ১৯৯০ সালে। বর্তমানে তাঁর বয়স ৩৪। অন্যদিকে রাজের বয়স ৫০ হতে চলল। ১৫ বছরের পার্থক্য দুজনের বয়সে। অথচ তাঁদের দেখে তা বোঝা দায়। ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। ইউভান ইয়ালিনীকে নিয়ে ভরা সংসার রাজ শুভশ্রীর।