বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ আসতেই ইলিশের মরশুম শেষের পথে। টাটকা ইলিশ (Hilsa) পেতে গেলে সেই বর্ষাকালের জন্য অপেক্ষা। কিন্তু ততদিন কি ইলিশ ছাড়া থাকতে হবে? এই কায়দা জেনে রাখলে বছরভরই খেতে পারবেন ইলিশ। মরশুম অবশিষ্ট থাকতে থাকতে ইলিশ কিনে বানিয়ে ফেলুন নোনা ইলিশ। বাড়িতেই সহজে বানানো যায়। দেখে নিন পদ্ধতি।
কীভাবে বানাবেন নোনা ইলিশ (Hilsa)
নোনা ইলিশ যেকোনো সাইজের মাছেই বানানো যায়। ১ কেজি ওজনের ইলিশের জন্য লাগবে ১ কাপ নুন, ১ চা চামচ হলুদ আর ১ টি মাটির মালসা। প্রথমেই ইলিশের আঁশ ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। এবার ভালো করে ধুয়ে নুন মাখিয়ে ১ ঘন্টা রেখে দিন। ঘন্টাখানেক পর আবারও ধুয়ে ভালো করে টাওয়েল দিয়ে চেপে চেপে মুছে নিন।

এভাবে মাখান নুন: মোটা দানার নুনের সঙ্গে সামান্য হলুদের গুঁড়োও মিশিয়ে রাখুন। মাটির হাঁড়ি বা মুখবন্ধ প্লাস্টিকের বাটিতে মাছ রাখতে পারেন। তার আগে নীচে খানিকটা নুন হলুদের মিশ্রণ ছড়িয়ে দিন। বাকি মিশ্রণ মাছের টুকরোয় মাখিয়ে দিন। লেজ চিরে চিরে দিলে ভেতরেও প্রবেশ করবে মিশ্রণ।
আরও পড়ুন : ভাইয়ের পাতে সাজিয়ে দিন কাঁচালঙ্কা মাংস, রান্না হয় চটজলদি, খেতেও দুর্দান্ত!
রাখতে হবে সঠিক ভাবে: এবার পাত্রে কয়েক টুকরো মাছ (Hilsa) রেখে উপরে আবারও মিশ্রণ ছড়িয়ে দিন। এবার ফের মাছের টুকরো নিয়ে উপরে নুন হলুদের মিশ্রণ দিয়ে মাছ ঢেকে দিন। হাঁড়িতে রাখলে ঢাকনা দিয়ে ঢাকার পর অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক দিয়ে হাঁড়ির মুখ বেঁধে দিন। এভাবে ঘরের তাপমাত্রাতেই রেখে দিন।
আরও পড়ুন : খাবার নিয়ে জিতু বনাম তনুশ্রী, নন্দিনী বেরোতেই হাইভোল্টেজ ড্রামা বিগ বসে
কিছুদিন পরপরেই ঢাকনা খুলে দেখতে হবে জল উঠেছে কিনা। জল উঠলে তা ফেলে দিয়ে আবার রেখে দিন। ১৫ দিন পর আবার অন্য পাত্রে নুন বিছিয়ে তার উপরে মাছ রেখে আগের মতো নুন দিয়ে ঢেকে দিন। তবে হলুদ আর দেওয়ার প্রয়োজন নেই। কয়েকদিন পর পর জল ফেলতে হবে। ২ মাস পর মাছ পুরোপুরি মজে গেলে ফ্রিজেই সারাবছর সংরক্ষণ করতে পারবেন।












