ভাইয়ের পাতে সাজিয়ে দিন কাঁচালঙ্কা মাংস, রান্না হয় চটজলদি, খেতেও দুর্দান্ত!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির সঙ্গে খাদ্য রসনার যোগাযোগ দীর্ঘদিনের। প্রতিদিনের খাবারেও রসনাতৃপ্তির উপায় খোঁজে আম বাঙালি। আর উৎসব পার্বণ হলে তো কথাই নেই। এই উৎসবের মরশুমেই বাড়িতে ভালোমন্দ রান্না করে খান (Recipe) অনেকে।

ভাইফোঁটা স্পেশ্যাল মাংসের রেসিপি (Recipe)

সামনেই আসছে দীপাবলি। তারপরেই ভাইফোঁটা। ভাইবোনেদের খুনসুটি আড্ডার মাঝে মুখ্য হয়ে ওঠে খাওয়াদাওয়াও। ভাইয়ের পাতে কোন রান্না তুলে দেবেন তা নিয়ে চিন্তায় পড়লে আপনার জন্য রইল কাঁচালঙ্কা মাংসের রেসিপি।

Bhaiphota special kachalonka mutton recipe

কাঁচালঙ্কা মাংসের উপকরণ :

মুরগির মাংস- ১ কেজি

পেঁয়াজ কুচি করে কাটা- ২ টি

রসুন বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

কাঁচা লঙ্কা বাটা- ২-৩ চামচ (ঝাল অনুযায়ী)

জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ করে

গরম মশলা গুঁড়ো- ১-২ চা চামচ

গোলমরিচ বাটা

নুন, চিনি- স্বাদ মতো

সর্ষের তেল- প্রয়োজন অনুযায়ী

ধনে পাতা কুচি- সামান্য

আরও পড়ুন : কালীপুজোয় রাতভর ট্রেন, আলোর উৎসবে মাততে বড় উপহার পূর্ব রেলের

কাঁচালঙ্কা মাংস রান্নার প্রণালী: কাঁচালঙ্কা মাংস রান্নার জন্য প্রথমেই পাঁঠার মাংস ভালো করে ধুয়ে তাতে আদা রসুন বাটা, কাঁচালঙ্কা, ধনেপাতা বাটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এদিকে কড়াইতে ঘি গরম করে তাতে দিতে হবে পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দিন ম্যারিনেট করা মাংস (Recipe)। গোলমরিচ বাটা দিয়ে ভালো করে কষান। এবার বেশ খানিকটা জল, নুন, চেরা কাঁচালঙ্কা দিয়ে মিশিয়ে ঢেলে দিন প্রেশার কুকারে।

আরও পড়ুন : রুষ্ট হবেন লক্ষ্মী, দুঃখের শেষ থাকবে না, ধনতেরসে ভুলেও কিনবেন না এই ৪ জিনিস

মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরেও যদি জল থেকে যায় তবে কুকারে বা কড়াইতে ঢেলে শুকিয়ে নিন। শেষে চিনি, ধনেপাতা কুচি আর ঘি ছড়িয়ে আঁচ নিভিয়ে দিয়ে দিন লেবুর রস। ব্যস তৈরি কাঁচালঙ্কা মাংস। পরিবেশন করুন গরম ভাতে।