রুষ্ট হবেন লক্ষ্মী, দুঃখের শেষ থাকবে না, ধনতেরসে ভুলেও কিনবেন না এই ৪ জিনিস

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ধনতেরস (Dhanteras 2026) এখন বাঙালি উৎসবের মধ্যেও যুক্ত হয়ে গিয়েছে। কালীপুজোর আগে এই পবিত্র উৎসবে অনেকেই কিছু না কিছু কিনে থাকেন। মূলত সোনা, রূপো বা নতুন বাসন কেনা হয়ে থাকে ধনতেরসে। হিন্দু শাস্ত্র মতে, ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির জন্মতিথি হল ধনতেরস। এই দিনে নতুন কিছু কিনলে সংসারে সুখ শান্তি বজায় থাকে বলে মনে করা হয়।

ধনতেরসে (Dhanteras 2026) কিনবেন না এই জিনিস গুলি

ধনতেরসে মূলত সোনা রূপোর মতো ধাতু বা নতুন বাসন কেনা হয়ে থাকে। কিন্তু এমন কিছু জিনিস ভুল করেও কিনবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হন। শাস্ত্র মতে, এমন কিছু জিনিস এইদিন কেনা একেবারেই উচিত নয় যা সংসারে দুঃখ কষ্ট ডেকে আনে। এমন কী কী জিনিস রয়েছে?

Don't buy these things in dhanteras 2026

এড়িয়ে চলুন কালো রঙ: যেকোনো হিন্দু উৎসবে কালো রঙ অশুভ বলে মনে করা হয়। তাই ধনতেরসে যেকোনো কালো রঙের জিনিস একেবারেই কেনা উচিত নয়। জামাকাপড় থেকে কোনও ঘর সাজানোর জিনিস, এদিন কালো রঙ একেবারে এড়িয়ে চলাই উচিত।

আরও পড়ুন : ফিটনেস পরীক্ষায় সফল হলেন না রিশভ পন্থ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে তার জায়গা নিয়ে উঠছে প্রশ্ন

কিনবেন না লোহা: শাস্ত্র অনুযায়ী, লোহার সঙ্গে শনিদেবের সরাসরি যোগ রয়েছে। তাই ধনতেরসে (Dhanteras 2026) লোহার তৈরি কোনও পাত্র বা জিনিসপত্র কেনা একেবারেই উচিত নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং জীবনে শনির প্রভাব পড়তে শুরু করে। ধনতেরসের দিন কোনও কাঁচের জিনিস কেনাও উচিত নয়। বিশ্বাস করা হয়, কাঁচের জিনিস কিনলে ভাগ্যের উপরে খারাপ প্রভাব পড়বে।

আরও পড়ুন : পাতলা ঝোল নয়, ঘি-গোলমরিচের সুঘ্রাণেই সাবাড় একথালা ভাত, রইল ভিন্ন স্বাদের রেসিপি

ধনতেরসের দিন কোনও ছুঁচালো বা ধারালো জিনিস কেনা উচিত নয়। বঁটি, ছুরি, কাঁচির মতো জিনিস এদিন কেনা থেকে বিরত থাকুন। মনে করা হয়, এতে সংসারে অশান্তি বাড়ে।