বাংলা হান্ট ডেস্ক: হাতেগুণে আর কয়েকদিন। তারপরই আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসবের মরশুমে আপনি যদি ভিড়ভাট্টা ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের ছোট্ট জনপদ ঝালং থেকে (Travel)।
পুজোর ছুটিতে ঘুরতে যান এই শান্ত পাহাড়ি গ্রামে (Travel)
পুজোর ছুটিতে অনেকেই বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য। এবার আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এখানে (Travel)। প্রথমত এখানে আসলে পরে আপনি একেবারে নিরিবিলিতে প্রকৃতির কাছাকাছি থাকতে পারবেন।

আরও পড়ুন: পোড়া মশলা দিয়ে ট্যাংরার তেল ঝাল, গরম ভাতের সঙ্গে দারুণ জমবে লাঞ্চ
দ্বিতীয়তঃ আপনি যদি অফবিটে ঘুরতে পছন্দ করেন, তাহলে একেবারেই আপনার জন্য এই জায়গাটি উপযুক্ত। কারণ কালিম্পং অঞ্চলের এই শান্ত পাহাড়ের গ্রাম প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি শিলিগুড়ি থেকে কিছুটা দূরে জালঢাকা নদীর পাশে অবস্থিত ঝালং ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
ঝালং যেতে হলে প্রথমে আপনাকে পৌঁছতে হবে, নিউ জলপাইগুড়ি। এরপর সেখান থেকে, গাড়ি বুক করে নিতে পারেন। যেতে সময় লাগবে ৪ ঘন্টার কাছাকাছি। তাছাড়া থাকার জন্য এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে। কিন্তু আপনি যদি পরিবার ও প্রিয় জনকে সঙ্গে নিয়ে আসেন তাহলে অবশ্যই আগের থেকে বুকিং করে আসবেন (Travel)।













